
রাজধানীর ভাটারা থানার নতুন বাজারসংলগ্ন নদ্দা এলাকায় রোড ডিভাইডার ভেঙে বিপরীত পাশে চলে আসা এক বাসের সঙ্গে আরেক বাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক দম্পতি আছেন।

রাজধানীর বাড্ডা থানার নতুন বাজার এলাকায় বাসের ধাক্কায় মো. মোকলেছ (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

দুই পা নেই, নেই কোনো কৃত্রিম পায়ের সাহায্য! শুধু নিজের হাতের জোরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়লেন রাশিয়ান সাবেক সেনা রুস্তম নাবিয়েভ। অসম্ভবকে সম্ভব করার এক অবিশ্বাস্য ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। ২০১৫ সালে একটি ভয়াবহ সামরিক ব্যারাক ভবন ধসের দ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের শরীর ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

দেশজুড়ে অগ্নি ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পাশাপাশি বাহিনীতে অ্যাম্বুলেন্সের সংখ্যাও বাড়ানো হবে।

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে গাছের চারাবোঝাই একটি চলন্ত ট্রাকের পেছনে আরেকটি মাছবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পথচারী মিজান জানান, দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে শফিকুলের ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর ডেমরায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী খাতুন (২৪) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাকওয়া সুমাইয়া নূর (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

গত এপ্রিল মাসে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ শিশু রয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেটে।

চীনের হুনান প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬১ জন। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২ জন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৬টার দিকে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বছর বয়সী একটি শিশুসহ অন্তত ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নৌপথে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে লাইফ জ্যাকেট অনেকের প্রাণ বাঁচাতে পারে। তাছাড়া সাঁতার শিখতে এবং ত্রাণ কার্যক্রম চালাতে এই জ্যাকেট কাজে দেয়। রাজধানীর গুলিস্তানে বেশ কয়েকটি দোকানে সুলভ মূল্যে পাওয়া যায় এই পণ্য।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতের মুম্বাইয়ের পাইধুনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য জানিয়েছে।

রূপগঞ্জের ৩০০ ফিট জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ধাক্কায় রিফাত (৩০) ও সাব্বির (২৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আসমা ভূঁইয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনে ঢালাই কাজের সময় দুর্ঘটনায় মো. রনি (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন।