
ঈদুল আজহাকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী নাম এবং বিশাল আকৃতির পশু বাজারে আনছেন ব্যসায়ীরা। নারায়ণগঞ্জে বন্দর উপজেলার দাশের গাঁও-এর একটি ফার্মে প্রদর্শিত হচ্ছে নেতানিয়াহু নামের মহিষ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ কাউসার (৩০) নামে আরোও এক যুবক মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন মারা গেল।
লেনদেন স্বাভাবিক করা, আমানতের টাকা ফেরত দেওয়াসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন আগে চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আমানতকারীরা। দুই দিন আগে নারায়ণগঞ্জেও একই দাবিতে বিক্ষোভ করেছে গ্রাহকরা। কথাবার্তা। গ্রাহকদের মূল দাবি, তারা জমা রাখা অর্থ ফেরত চান। কবে সেট

গত সোমবার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাবা ও তিন ছেলে দগ্ধ হন।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ার মোড় এলাকার ২৬ নম্বর লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা শোচনীয়। পুরনো ভবন দুটি জরাজীর্ণ, খসে পড়ছে পলেস্তারা।

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন মারা গেছে। সবশেষ আজ শুক্রবার সকালে এই ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা গৃহবধূ সায়মা বেগম মারা যান।

চিকিৎসক আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়ায় আরও ৫ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালামের স্ত্রী সায়মা বেগম। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে মুন্না (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাবা ও দুই শিশুসহ এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে পাইকপাড়ার একটি খামারে আনা হয়েছে গোলাপি রঙের একটি মহিষ। এলবিনো জাতের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে কথা (৭) নামে এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবার পরে তার শিশুর মৃত্যু হলো। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মেঘনাঘাট এলাকা থেকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা ও ড্রেসিং চলছে। তবে এখনো কারও দগ্ধের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত নারী এবং ওই গাড়ির নাম পরিচয় এখনো জানা যায়নি। তাই সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।”

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বার্মা স্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকার ফুটপাতে বসে ফল বিক্রির পাশাপাশি ফুড কার্ভিং করেন মো. সোহেল। বিয়ে, গায়ে হলুদ, অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে তার কার্ভ করা কুমড়া, তরমুজ, লাউ ও আনারস যায়।

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই শাহী মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে এ কমিটি গত বছরের ৭ মার্চ ঐতিহাসিক জরাজীর্ণ এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন।

মোসাদ্দেককে হাসপাতালে নিয়ে আসা ফ্যাক্টরির সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ জানান, বিকেলে প্রায় ২০ ফুট উঁচু টিনশেডের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

নারায়ণগঞ্জ জেলাকে মাদক ও চাঁদাবাজি মুক্ত করার দাবিতে ৩ মে (২০২৬) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন এমরান হোসেন।

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

অর্থের অভাবে নিজে পড়তে পারেননি শুভ চন্দ্র দাশ। তিনি যখন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তখন তার মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে পড়ালেখার পাট চুকিয়ে কাজে ঢুকতে হয়। পড়ালেখা না করতে পারার আক্ষেপ থেকেই তিনি প্রতিষ্ঠা করেছেন একটি ফ্রি স্কুল।