
নাহিদ ইসলাম বলেন, “এখন সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে। সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় যে সংস্কারের কথা আমরা বলে এসেছি, যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল–বিএনপি সব সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে।”

অন্তর্বর্তী সরকার, জামায়াতে ইসলামী, এনসিপি ও বিএনপি সরকারের কার্যক্রম কেমন চলছে? নতুন সরকারের দুর্বলতা কোথায়? আওয়ামী লীগের কোনো সম্ভাবনা মুহাম্মদ ইউনূস নষ্ট করেছেন? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাংবাদিক মুক্তাদির রশীদ।

তবে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ডিপ স্টেটের সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তারা জানান, উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা সব সময় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

গণঅভ্যুত্থান-পরবর্তী এই সংসদ নিয়ে নানা আলোচনা চলছে। আছে সংবিধান সংস্কার নিয়ে বিতর্ক। শপথ নিয়ে দ্বন্দ্ব চলছে শীর্ষ দুই জোটের মধ্যে। সংসদ কার্যকর হবে কি না–তা নিয়ে বিশ্লেষণ করেছেন সাংবাদিক-লেখক কামরান রেজা চৌধুরী

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।”

দলটির ঘোষণাপত্র ও ইশতেহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি, গঠনতন্ত্র ও ইশতেহারে পরিবর্তন আনতে হবে। রাজনীতি স্থির নয়, এটি একটি গতিশীল প্রক্রিয়া—এ কথা মনে রেখে এগোতে হবে।

বিএনপির মন্ত্রিসভায় খলিলুর রহমান কেন? কোন পরাশক্তিকে খুশি করতে বিএনপি এমন পদক্ষেপ নিয়েছে? সংসদ সদস্যের শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেয়নি কেন? এনসিপি মন্ত্রিসভার শপথ কেন বর্জন করেছে? এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম খলিলুর রহমানকে মন্ত্রী করা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ নিয়ে চরচার

নাহিদ ইসলাম আরও বলেন, ”ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার কারণ ছিল নিরপেক্ষতা। তখন কিন্তু ব্লেইম দেওয়া হয়েছিল। এরপর ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছিল।”

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় প্রথমে তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।”

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেন নি, এগিয়ে আসুন।”

১২ ফেব্রুয়ারি সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকা ১১ আসনে দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডার বেরাইদে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করে

৫ আগস্টের পর তারা নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

জনগণের ম্যান্ডেটের মাধ্যমে গঠিত যেকোনো সরকার আমরা মেনে নেব। যদি সংস্কার-সংক্রান্ত গণভোট পাস হয় এবং সরকার তা বাস্তবায়ন করে, তাহলে স্থিতিশীলতার স্বার্থে আমরা সহযোগিতা করব। প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলো পুনর্গঠন করতে হবে। কে ক্ষমতায় আছে, তার চেয়ে ঐক্য বেশি গুরুত্বপূর্ণ।

শাপলা কলি মার্কার ভোটারদের কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা–১১ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি প্রার্থী দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অস্থায়ী নির্বাচনী অফিসে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। রাজধানীর বাড্ডা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় নাহিদের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

১১ দলীয় এই জোটের সব শরিকের মধ্যে আসন বণ্টন এখনো চূড়ান্ত না হলেও অন্তত এনসিপি’র অংশটি নিয়ে শিগগিরই স্পষ্ট ধারণা দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম।

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার রাতেই জামিনে মুক্তি পাওয়া তাহরিমাকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এনসিপির শীর্ষ ছয় নেতার বয়স ৩০’র নিচে। নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসুদ বাদে পাঁচ নেতাই শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বা তদূর্ধ্ব বলে উল্লেখ করেছেন।

এনসিপি প্রধান নাহিদ ইসলামের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। গত বছরে তার মোট আয় ছিল ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা এবং সে বছর তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা।

আসন্ন নির্বাচনে অংশ নিতে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ। পরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দেন তিনি। মনোনয়নপত্রও কিনেছিলেন।

জনমত জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের তুলনায় এনসিপি অনেকটা পিছিয়ে ছিল। বিশ্লেষকদের মতে, নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে গিয়ে দলটি এখন তার নিজস্ব পরিচয় ও অভ্যন্তরীণ ঐক্য হারানোর ঝুঁকিতে পড়েছে।