
যুদ্ধবিমানসহ প্রাণঘাতী অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্ত্রিসভা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের শান্তিবাদী সংবিধানে একটি বড় পরিবর্তন।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ ফের এক মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার দুইদিন আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আইপিএল সম্প্রচার বন্ধে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

এবারের ঈদ ও নওরোজ ইরানিদের কাছে কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। বরং এক অজানা আতঙ্ক ও নীরব শোকের আবহে, চরম সতর্কতার সাথে চার দেয়ালের ভেতরেই অত্যন্ত সীমিত পরিসরে দিনগুলো পার করছেন সাধারণ মানুষ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে ইরানের ‘কিছু তেলের’ ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তেলের দাম স্থিতিশীল রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহের জন্য একাধিক সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল মো. আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

অ্যানথ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ফেডারেল সরকারি সংস্থাগুলোকে এই প্রযুক্তি ব্যবহার না করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগের প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং পুলিশের অতিরিক্ত সাবেক উপকমিশনার এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এই নেতা আরও বলেন, “কেউ ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জিততে পারবে না। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং থামাতে রাজপথে থাকবে তরুনরা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছু লক্ষ রাখা হচ্ছে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতার থাকবেন আর কারা এর বাইরে থাকবেন-তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক।

ইসির নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজিজ আহমেদের সহযোগী তার ভাই আনিস আহমেদ অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

জব্দ আদেশে নাম রয়েছে–আছাদুজ্জামান, তার স্ত্রী, দুই ছেলে, মেয়ে, শ্যালক হাফিজুর রহমান, শ্যালিকা পারভীন সুলতানা ও ফাতেমাতুজ্জোহরা।

পবিত্র রমজান মাসে নামাজে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করা ও দেশত্যাগে অনুমতি না দিলে চিকিৎসা ব্যাহত হবে। তবে আদালত বিদেশ গমনের অনুমতি প্রত্যাখ্যান করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।