
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী, একটি শিশু এবং ৩ জন পুরুষ রয়েছেন।

হাসপাতালে নিয়ে আসা শপিংমলের নিরাপত্তাকর্মী রফিক জানান, ঈদ উপলক্ষে মার্কেটে ক্রেতা-বিক্রেতার ভিড় ছিল। এ সময় হঠাৎ লেভেল-৮ থেকে ওই যুবক নিচে পড়ে আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীর ভাটারা থানার নতুন বাজারসংলগ্ন নদ্দা এলাকায় রোড ডিভাইডার ভেঙে বিপরীত পাশে চলে আসা এক বাসের সঙ্গে আরেক বাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক দম্পতি আছেন।

দক্ষিণ ও পূর্ব ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণার পর হামলার এ ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে।

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। আজ সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়ার কারণে এ ঘটনা ঘটান আশিকুরের বন্ধু ফয়সাল আলী জয় (২৬)।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক স্থানীয় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এরপর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে বন্দুকধারী নিহত হন।

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৮২ জন হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। সন্দেহভাজন দুই বন্দুকধারীরও গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এ হামলা চালানো হয়।

ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেয়, তখন সেটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা কঠিন হয়ে পড়ে। প্রশ্ন ওঠে, এটি কি সত্যিই নিরাপত্তার প্রয়োজনে, নাকি রাজনৈতিক বার্তা?

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে স্থানীয় সময় সোমবার ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অন্তত ২ জন নিহত হয়েছেন।

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে গাছের চারাবোঝাই একটি চলন্ত ট্রাকের পেছনে আরেকটি মাছবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সজীব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে পল্লবী থানার সাগুফতা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ কাউসার (৩০) নামে আরোও এক যুবক মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন মারা গেল।

জালাল উদ্দিন আরও জানান, দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে ছিল।

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বিএনপি নেতা-কর্মীদের মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে ছৈয়দা খাতুন (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছেলে আব্দুর রহমানকে ‘ছাত্রলীগ কর্মী’ দাবি করে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ করেছে তার পরিবার।

রাজধানীর ভাটারা ও চকবাজারে পৃথক ঘটনায় নারীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ইলিয়াস মোল্লা (৩৫) ও সুমাইয়া আক্তার মিম (২৪)।

যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে ইসরায়েল ও লেবানন। এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই শেষ হয়েছে ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের দুই দিনের সংলাপ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত নারী এবং ওই গাড়ির নাম পরিচয় এখনো জানা যায়নি। তাই সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।”

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।