
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)’র আওতায় তাদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হলো ইরানের আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে থাকা প্রায় ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণ করা। এর মধ্যে আমেরিকার উদ্বেগের বিষয় হলো ৬০ শতাংশ সমৃদ্ধ করা ৪৫০ কেজি ইউরেনিয়াম।

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং সর্বশেষ অবস্থান পারমাণবিক হামলার বিষয়ে এক ধরনের গুঞ্জন তৈরি করেছে।

ট্রাম্প বলেন, “মনে আছে, আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম চুক্তি অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য? সময় শেষ হয়ে আসছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা ব্যবস্থা না নিলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তাদের ওপর নরক নেমে আসবে।”