
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু কী কারণে মারা গেছে তা এখনও জানা যায়নি। শিশুর স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে। তবে সরেজমিনে ওয়ার্ড পরিদর্শন করে দেখা গেছে ভিন্ন চিত্র।

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার ঘটনায় নাজমুল হাসান মনি (২৬) নামে এক যুবকের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে আসামি করে গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের বাটাজোর এলাকায় দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে ‘গে পার্টি’তে মাদকবিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

এবার রাজধানীর অধিকাংশ অস্থায়ী পশুর হাটের নিয়ন্ত্রণ গেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাদের হাতে। কোথাও তারা সরাসরি ইজারাদার, আবার কোথাও আড়াল থেকে পুরো হাট পরিচালনা করছেন। কয়েকটি এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের অনুসারীরাও হাট পরিচালনায় সক্রিয় বলে অভিযোগ রয়েছে।

নিহত মো. জাহেন (১৫) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা।

২০২০ সালের ২৫ মে মিনিয়াপলিসের রাজপথে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের নির্মমতার শিকার হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। ‘আই কান্ট ব্রিদ’ আকুতি জানানো সেই মৃত্যুর লাইভ ভিডিও ছড়িয়ে পড়তেই করোনাকালীন লকডাউন উপেক্ষা করে আমেরিকাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

ঠিক কী কী কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে? এমন প্রশ্ন তুললে সঙ্গে সঙ্গেই একগাদা উত্তর ছুটে আসবে। এর মধ্যে থাকবে–বিচারহীনতার সংস্কৃতি বা দীর্ঘসূত্রি বিচার, পুরুষ বাদে অন্য লৈঙ্গিক পরিচয়কে দ্বিতীয় বা তৃতীয় শ্রণির নাগরিক হিসেবে বিবেচনা, সমাজ ও রাষ্ট্রের পৌরষিক সত্তাসহ আরও অনেক কিছু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফুল হুদা রুবেল (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান জানান, লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নারীদের মধ্যে ৮৯ শতাংশ অন্তত একবার অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। ২০২৪ সালে প্রকাশিত পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে।

দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল জানায়, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী লোকাল সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

অপরাধীর বিচার এবং সেই বিচারের রায় থেকে শুরু করে বিচিত্র সব সাজার তালিকা দেওয়া থেকে শুরু করে সাজা কার্যকরের নানা তরিকা পর্যন্ত বাতলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আজকের দুনিয়ার পুলিশ, গোয়েন্দা, বিচারালয় থেকে শুরু করে কবরখানা পর্যন্ত সবকিছুই তো এখন সামাজিক মাধ্যম। কে তাকে রুখবে?

একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুঁড়ে ফেলেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট ১৮০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮০ জন ভুক্তভোগী ১৮ বছরের নিচে এবং অন্তত ৫৬ জনের বয়স ১২ বছরেরও কম। ২০২৪ সালে ধর্ষণের শিকার হয়েছিল ৪০১ নারী ও শিশু, যার মধ্যে ১৬৪ জন ছিল শিশু।

এ তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল আদালতে ধর্ষণের পর হত্যার ‘স্বীকারোক্তি’ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে সন্দিগ্ধ আসামি হিসেবে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এবার পশুর হাটকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আগেভাগেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন, সিসিটিভি মনিটরিং, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, মোবাইল টহল ও অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হয়েছে প্রতিটি হাটে।