লেবাননে অস্থিরতার মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছেন পোপ লিও। তিনি দেশটির জনগণের সহনশীলতা ও সংকট মোকাবিলার সক্ষমতার প্রশংসা করে বলেন, বিশ্বজুড়ে বেড়ে চলা সহিংসতা ও নৈরাশ্যের মধ্যেও লেবানন বারবার নতুন করে দাঁড়ানোর শক্তি দেখিয়েছে।
প্রবেশের আগে পোপ সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মান জানান। ইস্তাম্বুলের মুফতি এবং মসজিদের ইমাম তাকে পুরো চত্বর ঘুরিয়ে দেখান। সাদা মোজা পায়ে হেঁটে ২০ মিনিটের এই পরিদর্শনকালে হাসিমুখে ছিলেন পোপ।
তুরস্কের ঐতিহাসিক শহর ইজনিকের সিনি শিল্পী মেসুদে কুনেন তৈরি করেছেন বিশেষ সিরামিক মানচিত্র, যা তিনি উপহার দিতে চান পোপ লিওকে। ১৭০০ বছর আগে প্রথম ইকুমেনিক্যাল কাউন্সিল হওয়া শহরটিতে এই সফরকে ঘিরে গড়ে উঠছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাই উপহারটি পোপের হাতে পৌঁছাবে কি না- এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।