
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ৫ মে (২০২৬) থেকে শুরু হয়েছে শিশু-কিশোর পত্রিকা ‘দোলন’ আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী।

দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরে হাজার হাজার ড্রোনের এক মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সংগীতের তালে ড্রোনের এই নিখুঁত বিন্যাস দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। অনুষ্ঠানের শেষভাগে ডালিম প্রতীকের মাধ্যমে চীনের সকল জাতিগোষ্ঠীর সংহতি ফুটিয়ে তোলা হয়।

বার্লিনের এক প্রদর্শনীতে শিল্পী বিপলের তৈরি ইলন মাস্ক ও কিম জং উনের মতো প্রভাবশালীদের মুখাবয়ব সংবলিত রোবোটিক কুকুর দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে। ‘রেগুলার অ্যানিম্যালস’ নামের এই যান্ত্রিক কুকুরগুলো চারপাশের ছবি তুলে তা নির্দিষ্ট ব্যক্তির শৈল্পিক ধাঁচে প্রিন্ট করে দেয়। অ্যালগরিদম ও প্রযুক্তির মাধ্যমে কী

আল মাহমুদ ও শামসুর রাহমান কেন বিচ্ছিন্ন ছিলেন? এ দুজনের একসঙ্গে ছবি তুলতে নাসির আলী মামুনকে কী করতে হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতের বিখ্যাত আলোকচিত্রী রঘু রাইয়ের সঙ্গে যৌথ প্রদর্শনী কেন করা সম্ভব হয়নি? আল মাহমুদের সঙ্গে কারাজীবন কেমন ছিল?

ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্পীদের তৈরি টেপা পুতুল ও টেরাকোটা শিল্পকর্ম প্রদর্শনের আয়োজন করে জেলার আট মৃৎশিল্পীর সমন্বিত প্ল্যাটফর্ম ‘মাত্রা’। প্রায় ১০০টি শিল্পকর্মের পসরা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে।

ডোনাল্ড ট্রাম্পের আদর্শকে আধুনিক ধর্মের রূপক হিসেবে তুলে ধরতে নিউ ইয়র্কের এক গ্যালারিকে বানানো হয়েছে গির্জা। বাইবেলের ছন্দে ট্রাম্পের বাণী আর ধর্মীয় প্রতীকের মিশেলে তৈরি এই প্রদর্শনী কৌতূহলের জন্ম দিয়েছে।

২০০৮ সাল থেকে বিভিন্ন দেশে ১৮ এপ্রিল পালিত হচ্ছে ‘রেকর্ড স্টোর ডে’। দিনটি উপলক্ষে ঢাকার ‘অ্যানালগ বিট’ নামের একটি সংগঠন ভিনাইল প্রদর্শন ও বিক্রয়মেলার আয়োজন করে।

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘ধারণ’ শীর্ষক লোকশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

খনার ১০০তম মঞ্চায়ন উৎসব উপলক্ষে ১০ এপ্রিল (২০২৬) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইলের কুদরত আলী লাঠি খেলার দল লাঠি খেলা প্রদর্শন করে।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে বাংলা ভাষা সংক্রান্ত বিশেষ শিল্পপ্রদর্শনী ‘সংকলন’। বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস এবং তার সুদূরপ্রসারী প্রভাবকে নতুনভাবে অনুসন্ধান করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োকজরা।

মেক্সিকান শিল্পী পেদ্রো রেয়েস তার ‘ডিসআর্ম’ প্রকল্পে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রকে বাদ্যযন্ত্রে রূপ দিয়েছেন। মেক্সিকো সিটির সেন্ট্রো দে লাস আরতেস ইনমারসিভাস-এ উদ্বোধনী প্রদর্শনীতে অস্ত্র-নির্মিত যন্ত্রে বাজছে সুর। সহিংসতাপীড়িত সিউদাদ জুয়ারেজ থেকে সংগৃহীত অস্ত্র এই কাজের ভিত্তি।

লুসিড গ্রুপ, নিউরো ও উবার যৌথভাবে এনেছে রোবোটেক্সি। কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন লাস ভেগাসে আয়োজন করেছে ‘সিইএস ২০২৫’। সেই প্রদর্শনীতেই প্রদর্শিত হলো গাড়িটি। এটি লুসিডের গ্র্যাভিটি বৈদ্যুতিক এসইউভি নির্ভর। এর ছাদের ওপর বসানো সেন্সরের সঙ্গে যুক্ত আছে ক্যামেরা, লাইডার ও রাডার।

এআই প্রযুক্তি এবার ব্যবহার হবে দৈনন্দিন জীবনে। এবারের কনজিউমার ইলেকট্রনিক শোতে এমন সব এআই প্রযুক্তি উঠে এসেছে, যা স্বাস্থ্য পরীক্ষা, চুলের স্টাইলসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। প্রদর্শনীতে এআই প্রযুক্তি নির্ভর একধরনের মানবসাদৃশ রোবটও ছিল, যা ভবিষ্যতে দৈনন্দিন জীবনে ব্যবহার করা যাবে।

উত্তর-পূর্ব চীনের হারবিনে বরফ ভাস্কর্য প্রতিযোগিতায় তৈরি হয়েছে ভারতের তাজমহলের বরফ সংস্করণ। হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসবের অংশ হিসেবে বিশ্বের নানা দেশের শিল্পীরা প্রদর্শন করছেন অনন্য সব শিল্পকর্ম। এই উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও হাজারো পর্যটকের আগমন ঘটেছে শীতল এই শহরে।

কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন লাস ভেগাসে আয়োজন করেছে ‘সিইএস ২০২৫’। সিঙ্গাপুর-ভিত্তিক এআই রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘শার্পা’ এই প্রদর্শনীতে এনেছে এমন এক রোবট যা ক্যাসিনোর তাস খেলা পরিচালনা করতে সক্ষম।

কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিইএস ২০২৫’-এ হুন্দাই মোটর গ্রুপ প্রথমবারের মতো এনেছে ‘অ্যাটলাস’ নামের নেক্সট-জেনারেশন হিম্যানয়েড রোবট। এই রোবট প্রধানত শিল্প-কারখানায় কাজের উপযোগী। প্রদর্শনীটি ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষকদের শিল্পকর্ম প্রদর্শনী চলছে। প্রদর্শনী চলবে ৪ জানুয়ারি (২০২৬)।

প্রদর্শনীতে বিজয়ী ছয়জন আলোকচিত্রীকে মোট ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী শেষে এর দ্বিতীয় পর্ব আগামী ৬ ও ৭ জানুয়ারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।

বিজয় দিবস উপলক্ষে ‘আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’ শিরোনামের উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

রাজধানীতে গুলশান তেজগাঁও লিংক রোডের এলিট কনভেনশন হলে হয়ে গেল দেশি-বিদেশি সুগন্ধির প্রদর্শনী। সেই প্রদর্শনীতে ছিল এমন এক আতর, যার প্রতি তোলার দাম এক লাখ টাকা! কেন এত দাম?

ইরান পারস্য উপসাগরে বিশাল সামরিক মহড়া চালিয়েছে, উৎক্ষেপণ করেছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। জেনারেল তাঙ্গসিরি শত্রুদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে!

রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে ‘দ্য ক্যাচার ইন দ্য রাই’ শীর্ষক চিত্র প্রদর্শনী। ছবিগুলো যৌনকর্মীদের সন্তানদের আঁকা। ৬ ডিসেম্বর(২০২৫) ছিল প্রদর্শনীর শেষ দিন।