
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সুমনের কোলে থাকা সাড়ে ৩ বছরের মেয়ে কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়।

পরিসংখ্যান বলছে, বজ্রপাত এখন দেশের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এই কারণে, যা দেখায় এটি কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, বরং ধারাবাহিক ঝুঁকি।

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার পৃথক পৃথক স্থানে এ সব দুর্ঘটনা ঘটে।

এক দিনে দ্বিতীয়বার কাঁপল বাংলাদেশ। এবার উৎপত্তি ছিল মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। আর তাতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। তুষারঝড়ের কারণে বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ। এ দুর্যোগে আমেরিকাজুড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ তুষারঝড়ে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে আমেরিকার অর্ধেকেরও বেশি অঞ্চল। স্থানীয় সময় শনিবার থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির প্রায় ১৪ কোটি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে হিমাঙ্কের নিচে তাপমাত্রায়

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত ও ৮২ জন নিখোঁজ রয়েছেন। টানা ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

দুই বছর পূর্ণ না হলে বাড়িভাড়া বাড়ানো যাবে না এবং ভাড়াটিয়াদের যেকোনো সময় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১’-এর আলোকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলির দুটি অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাবরিয়াল বোরিক। প্রাণঘাতি এই দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজন নিহত ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুয়েরেরো অঙ্গরাজ্যসহ আকাপুলকোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পর্যটক ও স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আফটারশক অব্যাহত থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত নেই।

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তীব্র শীতকালীন ঝড় ও ভারী তুষারপাতের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বড়দিন পরবর্তী অবকাশকালীন ভ্রমণ সূচি। স্থানীয় শুক্রবার রাত পর্যন্ত দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ যাত্রী।

এটি কোনো দুর্ঘটনা, ভয়ংকর সহিংসতা, প্রিয়জনের মৃত্যু কিংবা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। এ ধরনের ঘটনার পর নিজেকে সামলে নেওয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটিএ) থেকে করা বরাদ্দের ৫৪ শতাংশেই অনিয়ম পাওয়া গেছে। এই সময়ে ৮৯১টি প্রকল্পে দুর্নীতির পরিমাণ আনুমানিক ২৪ কোটি ৮৪ লাখ ডলার, যা প্রায় ২ হাজার ১১ কোটি টাকার সমপরিমাণ।

গত ২১ নভেম্বর বাংলাদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এরপর কয়েক দফায় আফটার শকও অনুভূত হয়েছে। গত ২ ডিসেম্বর ভোরে আরেকটি হালকা ভূমিকম্পও হয়েছে। এগুলো ছিল সতর্ক সংকেত, কিন্তু এর প্রতিক্রিয়ায় কি ঘটতে পারে সে বিষয়ে প্রস্তুত নয় বাংলাদেশ।

বিশ্ব যখন অপরিবর্তনীয় জলবায়ু ক্ষতি, সংঘাত ও বাস্তুচ্যুতির জটিল বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে, তখন জলবায়ু পরিবর্তন বাংলাদেশে কোনো দূরবর্তী ধারণা নয়, বরং প্রতিদিনের অভিজ্ঞতা। ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদী ভাঙনে লাখো মানুষ স্থানচ্যুত হচ্ছে। কৃষি, স্বাস্থ্য ও জীববৈচিত্র্য

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য প্যারিস জলবায়ু সম্মেলনে একটি তহবিল গঠনের কথা বলা হয়। এ তহবিল এখন বাস্তব। বাংলাদেশড়সহ বিশ্বের বিভিন্ন দেশ এ তহবিল থেকে অর্থ সহায়তা পাচ্ছে। কিন্তু এ সহায়তার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে এর পরিমাণ নিয়েও।

বাংলাদেশে একের পর এক হচ্ছে ভূমিকম্প। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত ছয় শতাধিক। তবে বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক এবং ভূতাত্ত্বিক অবস্থানই এই ভূমিকম্পের জন্য দায়ী। আমরা কী করছি? কতটা প্রস্তুতি রয়েছে? ঘটনা ঘটলেই আমরা সচেতনতার ভান করি, তারপর সব আগের মতোই।

ভূ-কম্পনের স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ডের হলেও দেশের বিভিন্ন এলাকার বহু ভবনে ফাটল দেখা দিয়েছে, কোথাও আবার খসে পড়েছে পলেস্তারা।

বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছে। আহত হয়ে ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ৮ মাত্রা বা তার চেয়ে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। সে রকম ভূমিকম্প হলে ঢাকা শহরের অন্তত ৬ হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। প্রাণহানি হবে অন্তত ৩ লাখ মানুষের।

কিলাউইয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে বিস্ফোরিত হচ্ছে এটি।