
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, “আমরা অনুরোধ করেছিলাম, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকসহ যেসব ক্ষেত্রে অযোগ্যতা আছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে যেন গেজেট প্রকাশ করে।”

চূড়ান্ত প্রতিবেদন এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে চরচার সাথে আলোচনায় আছেন এনপিএ-এর সংগঠক মেঘমল্লার বসু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দল সমর্থিত এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে ভোটের লড়াইয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী এগিয়ে আছেন মির্জা আব্বাস।

এ নির্বাচন আইনগতভাবে বৈধ হলেও এটা নিয়ে কি রাজনৈতিক প্রশ্ন থেকে যাবে? এ নির্বাচন নিয়ে বিতর্ক কি থেকেই যাবে? বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা এ নিয়ে কথা বলেছেন চরচার নির্বাচন ২০২৬ আয়োজনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। আলোচনা করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। আলোচনা করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা।

১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনে প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পর্কে কথা বলেন একই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব

তিনি অভিযোগে আরও বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ভোট দেওয়ার পর সাধারণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনে প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

ভোট দেওয়ার পর সাধারণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

ঢাকা–১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, নাহলে ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। বর্তমান নির্বাচন কমিশনকে ইতিহাসের সবচেয়ে দুর্বল বলেও মনে করেন এই প্রার্থী।

বৃহস্পতিবারের নির্বাচনে (২৯৯ আসনে) মোট ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৫২২ জন ভোটার ভোট দেওয়ার যোগ্য। এর মধ্যে ছয় কোটি ৪৬ লাখ ২০ হাজার ৭৭ জন পুরুষ, ৬ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ২৩২ জন নারী এবং এক হাজার ২১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ৩০০ আসনে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯।

জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র মির্জা আব্বাস।

প্রার্থী সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী রয়েছে ২৫৮ জন। জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ২২৪ জন। জাতীয় পার্টির ২০০ জন, গণঅধিকার পরিষদের ৯৪ জন আর এনসিপির ৩২ জন ভোটের মাঠে লড়ছেন।

রাজধানীর অন্যতম আলোচিত আসন ঢাকা-১২-তে এবার সর্বোচ্চ সংখ্যক ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরে বাংলা নগর থানার অংশ নিয়ে গঠিত এই আসনে তিন ‘সাইফুল’ মূল কেন্দ্রবিন্দুতে। বিএনপি থেকে বহিষ্কৃত ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বিএনপি

জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর, কাফরুল ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৫ সংসদীয় আসনে ভোটের প্রস্তুতি শেষ। প্রায় সাড়ে তিন লাখ ভোটারের এই আসনে আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে।

জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র মির্জা আব্বাস।

সাংবাদিক শাকিল আনোয়ার ভোটের মাঠ দেখতে গেছেন রংপুর, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, বান্দরবান ও সুনামগঞ্জে। কথা বলেছেন প্রান্তিক ভোটারদের সাথে। তারা সবাই একবাক্যে বলেছেন, ভোট দিতে অবশ্যই যাবেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া তাদের জন্য যত সহজ ততটাই কঠিন গণভোটে হ্যাঁ বা না।

ঢাকা-১২ আসন থেকে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। একজন প্রার্থীর পেছনে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কাজ করছে এমন অভিযোগ তুলে সাইফুল আলম নীরব বলেছেন, কারওয়ান বাজারের এক শীর্ষ চাঁদাবাজ সম্প্রতি ওই প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে।