
'আওয়ামী লীগ ব্যাক করেছে' বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের 'মাস্টারমাইন্ড' খ্যাত মাহফুজ আলম। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। গতকাল শুক্রবার মধ্যরাতে মাত্র ৩১ বছর বয়সে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু কী এমন জটিল রোগে আক্রান্ত হয়ে এত অল্প বয়সে চলে যেতে হলো এই প্রাণবন্ত তারকাকে?

বুধবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দীর্ঘ স্ট্যাটাস দেন নীলা ইসরাফিল। তিনি সরাসরি সারজিস আলম ও এনসিপিকে উদ্দেশ করে বলেন, জনগণ নাকি এনসিপিকে বিরোধী দল হিসেবেও মেনে নেবে না।

সারজিস আলম ও নীলা ইসরাফিল— এনসিপির বর্তমান ও সাবেক এই দুই নেতাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। নীলা তার ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম ও এনসিপিকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেন।

রিকশা চালানোর পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরি করেন মো. হুমায়ুন। তার রয়েছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। যাত্রীরা যদি তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলে পান ভাড়ায় ডিসকাউন্ট!

তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানিয়েছে, অসুস্থতার মধ্যেই সামাজিকমাধ্যমে চলছে কারিনাকে ঘিরে বিদ্বেষমূলক বক্তব্যের সংঘবদ্ধ প্রচারণা। ফেসবুক এবং এক্স-এ অন্তত ৫৩টি পোস্ট খুঁজে পেয়েছে তারা, যেখানে অসুস্থতার খবরে কারিনা কায়সার এবং তার পরিবারকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদে একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ফ্লোর ক্রসিং’ শব্দটা আবার আলোচনায় এসেছে। ওই ঘটনায় কোনো কোনো গণমাধ্যম তাদের ফেসবুক পেজে ফটোকার্ড প্রকাশ করে লিখেছে, ‘ফ্লোর ক্রসিং না করে পেছনে বসলেন প্রধানমন্ত্রী’।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মডেল আরও উন্নত করতে এবার নিজের কর্মীদের কাজের ওপরই নজরদারি চালাবে মেটা। এখন থেকে কর্মীরা কম্পিউটারে কী টাইপ করছেন বা মাউসে কতবার ক্লিক করছেন, তার সব তথ্যই ট্র্যাক করবে প্রতিষ্ঠানটি।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতি ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে এসবকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে আফরোজা আব্বাস চরচাকে বলেন, “আগের চেয়ে তিনি অনেকটাই সুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগ বাড়াতে চায় আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা মেটা। এর অংশ হিসেবে মেটা তাদের মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করছে। অবশিষ্ট কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি খরচ কমানোই এই পদক্ষেপের লক্ষ্য। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জা

সুপরিচিত কার্টুনিস্ট মেহেদী হকের ফেসবুক পেজ হুট করে হাওয়া! খুঁজে পাওয়া যাচ্ছে না জনপ্রিয় ফান ম্যাগাজিন ‘উন্মাদ’-এর পেজও। কেন?

ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, মনোযোগও আগের চেয়ে অনেক বেশি। কিন্তু ফুটবল–সংশ্লিষ্টদের অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। সাবেক ফুটবলারদের গালিগালাজ করা হচ্ছে, মতের মিল না হলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং থেকে ফুটবলারদের রক্ষা করতেও ব্যর্থ বাফুফে।

অন্তর্বর্তী সরকার, জামায়াতে ইসলামী, এনসিপি ও বিএনপি সরকারের কার্যক্রম কেমন চলছে? নতুন সরকারের দুর্বলতা কোথায়? আওয়ামী লীগের কোন সম্ভাবনা মুহাম্মদ ইউনূস নষ্ট করেছেন? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাংবাদিক মুক্তাদির রশীদ।

এভাবে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে ধাপে ধাপে মোট ২১ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা আত্মসাৎ করা হয়। পরে আরও বড় শেয়ার বরাদ্দের কথা বলে অতিরিক্ত টাকা দাবি করলে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং মোহাম্মদপুর থানায় মামলা করেন।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার বৈরুতের হামরা এলাকায় এ ঘটনা ঘটে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) মাহি চৌধুরী অর্ণবকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সিআইডি জানায়, ঘটনার শুরু ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে। একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী নারীকে মেসেজ পাঠিয়ে তার এবং তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।

অনেকে কুড়িগ্রামে নারায়ণপুরের তাইজুলকে পাকিস্তানের সাংবাদিক চাঁদ নবাবের সঙ্গে তুলনা করছেন, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় যাকে অনুকরণ করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। কিন্তু তাইজুলের সঙ্গে করাচির চাঁদ নবাবের তুলনা চলে না। তুলনা করে তাইজুলের বক্তব্যকে আড়াল করা হয়ে যায়, তাকে হাসির পাত্র করে তোলা হয়।

‘অটো প্লে’ (ভিডিও নিজে নিজে চালু হওয়া), অ্যালগরিদমের মাধ্যমে পছন্দের জিনিস বারবার সামনে আনা এবং ‘ইনফিনাইট ফিড’ (স্ক্রল করতে করতে শেষ না হওয়া)—এই ফিচারগুলো ইচ্ছা করেই যুক্ত করা হয়েছে যাতে ব্যবহারকারীরা ফোন ছাড়তে না পারে।

জীবনযুদ্ধ। এই শব্দটি আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি শব্দ। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকের কারণেই শব্দটি এ দেশে বেশ হাস্যরসের। কিন্তু আদতে বাংলাদেশের মানুষ এই যুদ্ধই করে প্রতিদিন, প্রতিটা ঘণ্টায়, প্রতিটা সেকেন্ডে। কারণ, এই দেশের মানুষ চলছে অদৃষ্টের ভরসায়।

তরুণ প্রজন্মকে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) এবং ইউটিউবকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত।