
ঠিকাদার মনু শ্রমিকদের বেতন দিতে গেলে সাকিবের নেতৃত্বে তার ওপর ‘মব’ সৃষ্টি করা হয় বলে অভিযোগও রয়েছে। ওই সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করলে বন্দর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করেন।

একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুঁড়ে ফেলেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়।

আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈন বলেন, “আমার প্রতিষ্ঠানের একজন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার বিষয়ে জিজ্ঞেস করলে আমাকেও হুমকি দেওয়া হয়। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বহিষ্কৃত সহ-সভাপতি মিঞা বাবুল বলেন, “আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। খায় সবাই মিলে কিন্তু নাম হয় শুধু আমার, এ ঘটনার সঙ্গে এলাকার কিছু লোকও জড়িত রয়েছে। আমি দ্রুত সাংবাদিকদের মাধ্যমে মূলহোতাদের নাম সামনে নিয়ে আসব।”

এ তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানা পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘লিংকার্স’সহ সোশ্যাল মিডিয়ায় এমন মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে নিয়োগ পাওয়া এ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন তো? এমন প্রশ্ন অধিকাংশ শিক্ষার্থীদের।

সোমবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের শুরুতেই টিকিট কাউন্টারে এক কর্মীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন মন্ত্রী।

আন্দোলনরত শিক্ষকরা আজ সভা করে ববি শাটডাউনের ঘোষণা দেন। পাশাপাশি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রশাসনিক কাজ থেকে শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্ত হয়।

বরিশাল বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

উদ্ধারের পর সৌরভ জানায়, ঘটনার দিন সে মায়ের মোবাইল ফোন নিয়ে বিকাশের মাধ্যমে টাকা তুলে খাবার অর্ডার করেছিল। পরে বাড়িতে ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তার কাছে একটি কাগজে লেখা ঠিকানা দেখিয়ে কিছু জানতে চায়। এরপর তার আর কিছু মনে নেই।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মূলে কঠোর ভূমিকায় রয়েছে হিজলা থানা পুলিশ। ৫৫২ পিচ ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় কালবৈশাখী ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নিখোঁজ হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। পশ্চিম জয়শ্রী কাজীবাড়ি এলাকায় পৌঁছালে বাসটি দাদি ও নাতনিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ জানান, সৌরভের সর্বশেষ অবস্থান নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি বাসযোগে অন্য কোথাও চলে যেতে পারেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সমিরন হালদার বলেন, “কুকুরের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন।”

কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা সানজিদা কবির আনিকার সঙ্গে ঝালকাঠির কাটপট্টির বাসিন্দা হিমুর প্রেম ছিল। আনিকা মাঝে মাঝে হিমুর বরিশালের ওই বাসায় আসা-যাওয়া করতেন। ওই ফ্ল্যাটটিতে হিমুর মা-ও থাকতেন।

এসময়ে অন্দোলনরত একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, পরিচালক জহিরুল ইসলাম আরও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকেও টাকা নিয়েছেন। সব মিলিয়ে বছরে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

বরিশাল বিভাগকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা পুলিশ সদস্য ও উজিরপুর মডেল থানার তিন কনস্টেবল ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন।

পুরান ঢাকার ওয়াইজঘাটের পাইকারি ব্যবসায়ীরা জানালেন, বরিশাল ও ভোলা অঞ্চল থেকে এখন তরমুজ আসছে না। এখন মিলছে খুলনার তরমুজ। তারা জানালেন, জ্বালানি সংকটের প্রভাবে তরমুজের দাম বেড়েছে।