
উদয় চন্দ্রের মতে, সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন এবং শেখ হাসিনার ভারতে অবস্থানের মতো স্পর্শকাতর বিষয়ে ঢাকার নতুন সরকার জনসমক্ষে আগের চেয়ে আরও কঠোর ও আপসহীন অবস্থান নিতে পারে।

রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিশেষত প্রগতিশীল অংশকে আরও কোণঠাসা এবং বাকি সকল প্রতিবন্ধকতা দূর করতেই পরিকল্পিতভাবে এই অভ্যৃত্থান সংঘটন করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মার্চে দেওয়া তার বেতার ভাষণ জনগণকে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতা সংগ্রামে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছিল।

একাধিক আড়তদার জানিয়েছেন, ট্যানারি মালিকদের কাছ থেকে আগের বকেয়া না পাওয়ায় তারাও ঝুঁকি নিতে চাইছেন না। এই শৃঙ্খলের সবচেয়ে দুর্বল প্রান্তে থাকা মৌসুমি ব্যবসায়ী ও এতিমখানা-মাদ্রাসাগুলোই শেষ পর্যন্ত সর্বোচ্চ মাশুল দিচ্ছে।

এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনপ্রকার সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছতে প

জিয়া হত্যার সঙ্গে কারা জড়িত ছিলেন, আসল সত্য আসলে উদ্ঘাটিত হওয়ার সুযোগ নেই বললেই চলে। জেনারেল মঞ্জুরকে হত্যা করে সেই পথ ৪৬ বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

যে মানুষ বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে ভারতে গেছেন, ভারত সরকার না হয় তাদের দায়িত্ব অস্বীকার করল। কিন্তু যারা ভারতে জন্ম নিয়েছেন, তাদের কোন আইনে তারা ফেরত পাঠাবে?

১৯৪৮ সালে শুরু হওয়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এক অবিচ্ছেদ্য ও নির্ভরযোগ্য নাম। ১৯৮৮ সালে মাত্র ১৫ জন সামরিক পর্যবেক্ষক নিয়ে যাত্রা শুরু করে আজ বিশ্বদরবারে শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত বুধবার রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে হঠাৎ ৬ নবজাতক মারা যায়। যাদের বয়স এক থেকে তিন দিনের মধ্যে। শিশুর স্বজনদের অভিযোগ ছিল, এসির গ্যাস লিকেজ হয়ে শিশুরা মারা গেছে। তবে সেই ওয়ার্ড থেকে আলামত সংগ্রহ করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ একাধিক সংস্থার বিশেষ দল এসির গ্যা

প্রধানমন্ত্রী আরও বলেন, “ঈদুল আজহার আনন্দঘন উপলক্ষে আমাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক যেন আরও সুদৃঢ় হতে থাকে।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সামলাতে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে একটি নতুন সহায়তা কর্মসূচির জন্য অনুরোধ জানিয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ‘কিচেন ক্যাবিনেট’ নিয়ে আলোচনা চলছে। সেই সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনই এখন বলছেন, সেই ক্যাবিনেটই নাকি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার সময় বাংলাদেশের স্বার্থ কি আদৌ দেখা হয়েছে?

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের নুরুননাহার নিম্নি। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে আজ বুধবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

বিসিবিতে এখন বইছে নির্বাচনের বাতাস। ফলে ঈদের পর ডিপিএলের বাকি অংশে ভাত নিয়ে যত কাণ্ড, তার সুরাহা হওয়ার সম্ভাবনা কমই। ফলে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে যে পার্থক্য, সেটা অন্তত এবারের ডিপিএলে সমাধানের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী আসরে কী হবে?

ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিক সমিতির দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের কারণে সড়কের মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

নাহিদ রানার গতি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটকে আলোচনায় এনেছে। ক্রিকেট দুনিয়া মুগ্ধ চাঁপাইনবাবগঞ্জের এই গতি তারকার বোলিংয়ে। কিন্তু ইতিহাস বলে, ফাস্ট বোলাররা চোটপ্রবণ। অতীতে অনেক গতিময় ফাস্ট বোলাররাই চোটের কারণে নিজেদের গতি কমিয়ে আনতে বাধ্য হয়েছেন কিংবা চোটের কারণে সংক্ষিপ্ত হয়ে গেছে তাদের ক্যারিয়ার

কাজী নজরুল ইসলাম কি শুধুই একজন মুসলিম কবি? নজরুলের ধর্মবোধটি আসলে কেমন ছিল? আর যারা তাকে নিয়ে রাজনীতির ছকটি কষে, তাদের নিয়ে তার মনোভাবই বা কী ছিল? নজরুলকে কেন্দ্র করে ’৪৭-এর রাজনীতির নবায়ন করার চেষ্টা কি হচ্ছে?

আগামী পাঁচ-সাত দিনের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিশেষ আদালত বসিয়ে এই বিচারকাজ শেষ করা হবে।

বাংলাদেশে সাধারণত কালো চামড়ার মহিষই বেশি দেখা যায়। তাই অ্যালবিনো মহিষ এখানে বেশ বিরল। মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুত করা হাজার হাজার পশুর মধ্যে এই মহিষটির গোলাপি রঙের শরীর, নাক এবং লম্বা সোনালী চুল একে সম্পূর্ণ আলাদা করে তুলেছে।