
গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম গড়ে ১৬ শতাংশ বাড়িয়ে পুনঃনির্ধারণ করে সরকার।

কমিটির কার্যপরিধি ও মেয়াদ সম্পর্কে চিফ হুইপ বলেন, এই কমিটির মেয়াদ হবে ৩০ দিন। কমিটি সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ রিপোর্ট প্রদান করবে।

জ্বালানি সংকট ‘অসহনীয় পর্যায়ে পৌঁছেছে’ উল্লেখ করে তিনি বলেন, ফার্নেস অয়েল ও ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় সরকার সাশ্রয়ের নীতি নিয়েছে। এ অবস্থায় দেশের আটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে পূর্ণ সক্ষমতায় চালানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক প্রতিবেদনটি সঠিক নয়। সংবাদটি তথ্যভিত্তিক নয় বরং বাস্তবতার বিপরীত।

গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ সোমবার থেকে পাম্পগুলোতে বাড়তি জ্বালানি সরবরাহ করা হবে।

শনিবার রাতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম গড়ে ১৬ শতাংশ বাড়িয়েছে সরকারের জ্বালানি বিভাগ। পাশাপাশি আজ রোববার বিকেলে এপ্রিল মাসেই দ্বিতীয় দফায় এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে করা হয় ১৯৪০

লোডশেডিংয়ের ফলে একদিকে যেমন পরীক্ষার্থীদের পড়াশোনা ও ঘুম বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে জেনারেটর চালাতে গিয়ে হাসপাতালগুলোর অতিরিক্ত ব্যয় বাড়ছে। ঢাকার গ্রামীণ এলাকাগুলোতেও প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় বাড়তি দামে গ্রাহক বিদ্যুৎ নাকি লোডশেডিং কিনবে–সে প্

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ দিয়েছে—এমন সংবাদকে ভিত্তিহীন ও অনুমোদনহীন বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানির মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মেটাতে জ্বালানি মজুত নিশ্চিতের চেষ্টা চলছে।

জ্বালানি সংকটের কারণে প্রার্থীদের প্রচার বিঘ্নিত হওয়ার কারণে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১৯ মে ভোটগ্রহণ হচ্ছে না।

দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দুই মাস অকটেন ও পেট্রোলের সরবরাহে কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়নি বলেও জানানো হয়েছে।

জ্বালানি তেলের সরবরাহ আরও স্বচ্ছ, দক্ষ ও আধুনিক করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শওকতুল ইসলাম তার প্রশ্নে জ্বালানি তেলের দাম বাড়বে কি না জানতে চান। জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য একটি আইন আছে। সে আইন অনুসারে আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি।”

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের বিনিময় হারের অস্থিরতার অজুহাতে দেশে ফার্নেস তেলের দাম এক লাফে লিটারপ্রতি ৫১ টাকারও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি চলতি এপ্রিল মাসের জন্য এই জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১

আন্তর্জাতিক ক্রয়ের আওতায় কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ডিপিএম পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় পরিবর্তন করা হয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এমন একটি চিঠি। তবে এই চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ব্রিফিং এ আরো জানানো হয়, গত শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনলাইন সভায় সিদ্ধান্তের আলোকে সারা দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করেছে।

সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ পেট্রোল পাম্পে অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমানো হয়নি। ফলে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের কোনো যৌক্তিকতা নেই।

দেশের বাজারে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কিনতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চলমান জ্বালানি প্রেক্ষাপটে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় সরকার রেশনিং শুরু করেছিল। পরে তা প্রত্যাহার করা হয়।