
বলিভিয়ার লা পাজের কাছে সামরিক বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটি নতুন মুদ্রিত নোট বহন করছিল এবং অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলটি ভেনেজুয়েলার সীমান্তের খুব কাছাকাছি, পাহাড়ি ও দুর্গম অঞ্চলে।

আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, দুর্ঘটনার কয়েক মিনিট আগে কন্ট্রোলার ও বিভিন্ন বিমানের পাইলটদের মধ্যে ‘দৃশ্যমানতা অত্যন্ত খারাপ’–এমন আলোচনা শোনা যায়। এরপর একটি কণ্ঠে শোনা যায়, ’একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে।’

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ২ বছর বয়সী এক দগ্ধ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বিমানটি শিশুটিকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে স্থানান্তরের মানবিক মিশনে থাকার সময়ে এই দুর্ঘটনা ঘটে।

দুবাই এয়ার শো’তে তেজাস মাল্টিরোল ফাইটার বিধ্বস্ত হওয়ায় মুখ পুড়েছে ভারতের। ৪২ বছর ধরে নিজেদের ফাইটার তৈরির যে স্বপ্ন, সেটি তেজাসে বাস্তবায়িত হলেও এর সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তেজাস রপ্তানির স্বপ্নেও বড় ধাক্কা লেগেছে।

দুবাইয়ের আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে চলছিল এই বিমান প্রদর্শনী। দুপুরের পর একটি অ্যারোবেটিক ডিসপ্লে দেখানোর সময় তেজস জেটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায়, ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।