
অবিলম্বে শেখ তাসনিম আফরোজ ইমিসহ মিথ্যা অভিযোগে আটককৃতদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদ সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী নাগরিক সমাজ। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও মব সন্ত্রাসীদের বিচারের দাবিও জানান তারা।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান। আজ ২৩ এপ্রিল তৃণমূল কংগ্রেস এবং আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। পাথরবৃষ্টি, লাঠিচার্জ এবং গাড়ি ভাঙচুরের এই ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পীর-আউলিয়াদের মাজার ভাঙচুরের প্রতিবাদে ২০ এপ্রিল (২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ তরীকত-এ-বাংলাদেশ’।

পীর-আউলিয়াদের মাজার ভাঙচুরের প্রতিবাদে ২০ এপ্রিল (২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ তরীকত-এ-বাংলাদেশ’।

এ ঘটনায় গতকাল সোমবার কমপ্লেক্সটির ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী কে এম জুবায়ের জানান, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন।

সেদিন সন্ধ্যায় বাংলাদেশের বৃহত্তম ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর অনুসন্ধানী প্রতিবেদক জায়মা ইসলাম শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে লিড স্টোরি তৈরি করছিলেন। হাদি ছিলেন একটি যুব আন্দোলনের প্রভাবশালী ব্যক্তিত্ব। ২০২৪ সালের আগস্টে ওই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বিটিআরসি ভবনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্টাফবাসে হামলায় ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা।

এ সময় নিচতলার চেয়ার, টেবিল ও ফ্যানসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয় এবং একটি স্ট্যান্ড ফ্যান ও একটি সিলিং ফ্যান নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই বিটিআরসি এনইআইআর পদ্ধতি কার্যকর করেছে, যার আওতায় দেশে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে গত কয়েক দিন ধরেই মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিক্ষোভ করছিলেন।

মাজারের খাদেম মো. সাইদুর রহমান বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি এখানে দায়িত্ব পালন করছেন, এর আগে এমন ঘটনা ঘটেনি। তিনি জানান, মোগল আমলে এ মাজার প্রতিষ্ঠিত হয় এবং প্রতিবছর বিপুল সংখ্যক ভক্ত এখানে আসেন।

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ২৪ ডিসেম্বর (২০২৫) মানববন্ধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে আগুন ও ভাঙচুরের প্রতিবাদে ‘নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ’

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর তেজগাঁওয়ে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা করা হয়েছে।

ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ‘গভীরভাবে নিন্দা’ জানিয়ে সরকারের বিবৃতিতে বলা হয়, “নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার শুক্রবার প্রকাশিত হয়নি। এ ব্যাপারে কী বলছে দৈনিক দুটি?

রাজধানীর কারওয়ান বাজারে বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালিয়েছে একদল জনতা।

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ভারত সফরে এসেছেন। তবে মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় কলকাতার যুবভারতী মাঠে তুলকালাম করেছে দর্শকরা।

কোনো ধরনের বিবাদে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ‘শান্তি চুক্তি’ করার এক মাস পূরণের দিনই ফের সংঘর্ষে জড়িয়েছে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল মিছিল থেকে বের হয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।