
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় শ্রমিককে পিটিয়ে হ*ত্যা এবং ম*রদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব।

ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, র্যাব-১৪ অভিযান চালিয়ে ময়মনিসংহের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় কর্মরত দিপুর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। কথাটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ওই যুবককে মারধর করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।