
আসন্ন উপ-নির্বাচন ও শূন্য আসনের ভোটগ্রহণ উপলক্ষে বগুড়া-৬ এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ নির্বাচন একটি বিতর্কমূলক মোড়। প্রশ্ন উঠে, আমরা কি সত্যিই সংস্কারমুখী, সমন্বিত ও জবাবদিহিমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারব, নাকি পুরনো সংকটের ছায়া আবারও ফিরবে?

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, “আমরা অনুরোধ করেছিলাম, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকসহ যেসব ক্ষেত্রে অযোগ্যতা আছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে যেন গেজেট প্রকাশ করে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার পরিসংখ্যান ও নির্বাচন পর্যবেক্ষণ তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। ১৫ ফেব্রুয়ারি (২০২৬) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাপ্ত তথ্য তুলে ধরা হয়।

পর্যবেক্ষকদের মতে, প্রায় দুই দশকের মধ্যে এটিই বাংলাদেশের প্রথম সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের এই ফলাফল শেখ হাসিনা আমলের পররাষ্ট্রনীতি থেকে আমূল পরিবর্তনের ইঙ্গিত।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মো. আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা অথবা বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা- ৯ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, গত দেড় বছর ধরে আজকের দিনের অপেক্ষায় ছিলেন তিনি।

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের নির্বাচনের পরিবেশ ‘মহা ঈদের মতো’।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গুলশান-২ এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গুলশান-২ এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এই কেন্দ্রেই ভোট দেবেন। এই ভোটকেন্দ্রটি ঢাকা-১৭ সংসদীয় আসনের অধীন। এই আসনের প্রার্থীও তিনি।

নানা অনিশ্চয়তা ও আশঙ্কা কাটিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ভোট উৎসব। একটি নির্বাচিত সরকার পেতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা।

শহরের চারটি আসন বাদ দিলে চট্টগ্রাম দক্ষিণ জেলায় মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট দক্ষিণে তাদের আসন বাড়াতে মরিয়া চেষ্টা করে যাচ্ছে।

হবিগঞ্জ-১ আসনে এবার বিএনপির প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ এবার ভোটের মাঠে না থাকলেও দলটির ভোটারদের বড় অংশের সমর্থন পেতে পারেন পাবেন রেজা কিবরিয়া।

আগামী-১২ ফেব্রুয়ারি রাজশাহীর সাধারণ মানুষ তাদের ব্যালটের মাধ্যমেই এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে পাবেন বলে আশা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছিল।

আজও খবরের শিরোনামে দেখা যায়, ভোটাররা কী ভাবছে, কাকে পছন্দ করছে, কাকে না-সেটা বোঝা যাচ্ছে না, কাগজে কলমে ভরা এ রাজনৈতিক তালিকাগুলো যেন মানুষের মনের তালুর মতো বদলে যাচ্ছে নেওয়া-দেওয়ার সুরে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার সময় সামান্য ভুলে ব্যালট বাতিল হতে পারে। তাই ভোটের প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করা জরুরি।

ওসমান হাদি হত্যার পর সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নির্বাচনকালীন সহিংসতা রোধে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ভোটের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার (গানম্যান) নিয়োগের সুযোগ দিতে নীতিমালা করেছে সরকার।