
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রমনা থানা পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিষয় নিয়ে অভিমানে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় ওই কিশোরী।

প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার লোভ এবং পরকীয়ার জেরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

মাদারীপুরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

রাজধানীর মুগদা এলাকার রোববার একটি বাসার বেজমেন্ট থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ। তখন দেহাংশের সঙ্গে মাথা পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ।

জালাল উদ্দিন আরও জানান, দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে ছিল।

পুলিশের থেকে জানা গেছে, ঘটনার পর থেকেই ফোরকান নিখোঁজ ছিলেন। পরে মেহেরপুর এলাকা থেকে একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বার্মা স্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবারের আশা ছিল, কয়েক মাস পর দেশে ফিরবেন ‘ডক্টর’ পরিচয়ে। কিন্তু সেই স্বপ্ন নির্মম বাস্তবতায় ভেঙে যায়। মাত্র ৯ মাসের ব্যবধানে পিএইচডির গাউন নয়, কফিনবন্দি মরদেহ হয়ে দেশে ফিরলেন বৃষ্টি।

গাজীপুরের কাপাসিয়ায় একটি ঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ওই বাড়িতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হতে পারে।

রাজধানীর কলাবাগান থানার সোনারগাঁও হোটেল মোড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৬ বছর।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যু জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসেছে। আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

পটুয়াখালীর কলাপাড়া থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার বাংলাদেশি গণমাধ্যমকে হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

রাজধানীর বংশালের পুলিশ বক্সের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তার বয়স আনুমানিক ৬০ বছর।

গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি ও লিমন। শুক্রবার ফ্লোরিডার টাম্পা এলাকার এক সেতু থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। দাবি করা হচ্ছে ফ্লোরিডার পিনেলাস কাউন্টির এক নদীতে পাওয়া খণ্ডিত মরদেহটি বৃষ্টির। কী হয়েছিল লিমন ও বৃষ্টির সঙ্গে?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও আর বেঁচে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় হিশাম আবুঘারবিহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পায়নি পুলিশ।