
গাজায় ধ্বংসস্তূপের মাঝেও রমজান ফিরেছে আশার আলো হয়ে। ভয় আর অনিশ্চয়তা সঙ্গী হলেও মানুষ খুঁজছে স্বাভাবিক জীবনের স্বাদ। হাজারো প্রাণহানি ও বাস্তুচ্যুতির ক্ষত বয়ে নিয়েও গাজার মানুষ রমজানকে টিকে থাকার প্রতীক হিসেবে আঁকড়ে ধরেছে।

প্রতি বছর রমজান মাসে রাজধানীর বেইলি রোডে বসে ইফতার সামগ্রীর বাজার। এখানে পাওয়া যায় চিকেন ও কিমা পরোটা, নানা ধরনের কাবাব, ফালুদা, কাটলেট, ফিশ বল, রোল, চিকেন ললিপপ ইত্যাদি।

শুরু হলো পবিত্র মাহে রমজান। দেখা গেছে মহিমাময় এই মাসের চাঁদ। চাঁদ দেখার পর রমজানের প্রথম ব্যস্ততা তারাবি। এশার নামাজের পর তা আদায় করা হয়। মূলত এর মধ্য দিয়েই শুরু হয় রমজানের আনুষ্ঠানিকতা।

শুরু হতে যাচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে মুসল্লিরা রোজা পালন করেন। তারই প্রস্তুতি হিসেবে মুসল্লিরা কিনছেন, টুপি, তসবিহ, মেসওয়াক, আতরসহ নানা পণ্য। রমজান মাসে এই পণ্যগুলোর চাহিদা অনেক বেড়ে যায়।

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সিয়াম সাধনা বা রোজা শুরু হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রমজানে অফিস সময়ের সঙ্গে মিল রেখে মেট্রোরেল চলাচলে নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গতকাল মঙ্গলবার ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পরিবর্তিত নতুন সময় সূচি গণমাধ্যমে সরবরাহ করা হয়।

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে।

রমজানের শুরুর দিন থেকেই সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পবিত্র রমজান মাসে নামাজে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ এ তথ্য জানিয়েছেন।