
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দল ক্ষমতায় আসার পর সরকার ও দল–দুই ক্ষেত্রেই ভারসাম্য রাখতে নতুন নেতৃত্ব আনার প্রয়োজনীয়তা অনুভব করছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে একাধিক নেতা জানিয়েছেন।

মির্জা ফখরুল আরো বলেন, “আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তুপের মধ্যে থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই, নাই, নাই।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি ‘ইনক’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এ পুরস্কার চালু করেছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচনে ঐক্যমত পোষণ করেছে উভয় দেশ।

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) হঠাৎ করেই মহাসচিব পদে পরিবর্তনের আলোচনা জোরালো হয়ে উঠেছে। সামনে দলীয় কাউন্সিল আর সেই কাউন্সিলকে ঘিরেই নেতৃত্বে সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন জল্পনা।

বিএনপি মহাসচিব বলেন,“টেলিভিশনের টকশো আপনাদেরকে বিভ্রান্ত করবে। আরও বেশি বিভ্রান্ত করবে সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ায় আপনারা এখন সবাই আক্রান্ত। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভাবতে হবে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চলতি মাসের ১৬ এপ্রিল চীন সফরে যাচ্ছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, “আজ তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদের উপনেতা কে হতে যাচ্ছেন? উপনেতার নাম এখনো ঘোষিত হয়নি। উপনেতার আসন সাধারণত সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পাশেই হয়ে থাকে। ত্রয়োদশ সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের আগে বলেছিলাম, এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। তবে এলাকার উন্নয়নে কিছু কাজ করে যেতে চাই।”

মির্জা ফখরুল আবেগঘন কণ্ঠে জানান, আন্দোলনে নিখোঁজ বা নিহতদের অনেক সন্তানকে তিনি ছোটবেলা থেকে দেখেছেন। কেউ কেউ বাবাকে হারিয়ে বড় হয়েছে। এমন পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কোনো শিশুকে সহ্য করতে না হয়, সে জন্য সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকে নির্ধারিত হবে।

গ্রামের মানুষ অনেক কষ্টে আছে এবং তাদের এই কষ্ট লাঘব করা কেবল আবেগ নয়, রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জীবনের উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ ফেব্রুয়ারি (২০২৬) রাজধানীতে সংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনসহ ভালো কাজ করেছে অন্তর্বর্তী সরকার।

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের কোনো শ্বেতপত্র বর্তমান সরকার প্রকাশ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, “দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ বিএনপিকে বিজয়ী করেছে। এ বিজয় বাংলাদেশের। গণতন্ত্রের। গণতন্ত্রকামী জনগণের।”

একসময়ের মিত্র জামায়াতে ইসলামকে উগ্রবাদী দল হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রথমত, পানি বণ্টনের বিষয়গুলো আন্তরিকভাবে সমাধান করতে হবে। শুধু আলোচনা করলেই হবে না। দ্বিতীয়ত, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। কোনো সভ্য সমাজে এটি গ্রহণযোগ্য নয়।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের মা-বোনেরা যারা এনজিও থেকে সুদে ঋণ নিয়েছেন, তাদের কিস্তি দিতে হচ্ছে। ক্ষমতায় এলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।”