
১৯৭১ সালের ৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভারতের সহযোগিতা চান। বিশেষ করে ভারতে আগত মানুষদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র প্রদানের বিষয়টি তিনি তুলে ধরেন।

১৯৭১ সালে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ে ‘কথিত’ মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশাল। এ কথা বলাবাহুল্য যে, এই সরকার দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ না করলে আমাদের স্বাধীনতা অনেক বিলম্বিত হতো এবং এর পরিণতি কী হতো তা বলা কঠিন। মুজিবনগর সরকারের আগে ‘কথিত’ শব্দটি যুক্ত করছি এই কারণে যে,