
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আরাফাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর মোল্লা কলেজের ইউ-টার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ১ হাজার ১৯৭ জন। এই সময়ে মোট ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩৭ জন।

চলতি বছরের প্রথম মাসে সারা দেশে ৫৫২টি দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও এক হাজার ২০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এরমধ্যে প্রায় ৪১ শতাংশ প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইসির নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এইচআরএসএস মনে করে, দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটের তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে একদিনে সিলেটে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
বিদায়ী বছরের ডিসেম্বর মাসে দেশে ৫৪৭টি সড়ক দুর্ঘটনায় ৫০৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ১৮৬ জন। বেশিরভাগ প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

বরিশালের রূপাতলী এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো মোটরসাইকেল বিক্রি করেন বাবু মিয়া। তিনি আশির দশকের পুরোনো মোটরসাইকেলের দাম চাইছেন দেড় লাখ টাকা। কেন? জেনে নেওয়া যাক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সর্বোচ্চ ১৩৭ জন। এছাড়া ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন এবং ৪ জন নিখোঁজ রয়েছেন। রেল দুর্ঘটনা ছিল ৪৬টি, এতে নিহত হয়েছেন ৪৩ জন।