
সাইকো থেরাপিস্টদের মতে, অতিরিক্ত ফোন ব্যবহার মস্তিষ্ক ও শরীরে বাস্তব ও পরিমাপযোগ্য ক্ষতি করে।

সিম কার্ডের এক কোণে ছোট করে কাটা অংশ থাকে। এই কাজটা কেন করা হয়, সেই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে জেগেছে। দেখতে এটি সাধারণ একটি নকশা মনে হলেও, মোবাইল ফোনের সঠিক কার্যকারিতায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশে এখনো অতটা না হলেও উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়–এআই শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এটি শেখাকে সহজ করেছে, সময় বাঁচাচ্ছে এবং জটিল বিষয়কে সহজভাবে বোঝার সুযোগ দিয়েছে। তবে অতিরিক্ত নির্ভরতা বিপজ্জনক হতে পারে।

তবে স্মার্টফোন নিষিদ্ধ করা কি একমাত্র সমাধান? এর উত্তর সহজ নয়। একদিকে, প্রযুক্তি আজকের বিশ্বের অবিচ্ছেদ্য অংশ। সম্পূর্ণ নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করতে পারে। অন্যদিকে, নিয়ন্ত্রণহীন ব্যবহার তাদের ভবিষ্যৎ দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

মূলত ২০২৩ সালে নোকিয়ার ‘ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস’ এবং ‘মোবাইল নেটওয়ার্ক’ বিভাগ দুটির সংযুক্তিকরণের ফলে অনেক পদ এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। এই পদের আধিক্য কমাতেই ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ।

স্মার্টফোন ব্যবহার নিয়ে এমন এক বৈজ্ঞানিক তথ্য আছে, যা অনেকেই জানেন না। এর ব্লু লাইট আমাদের শরীর ও ত্বকে পরিবর্তন আনছে। কীভাবে সহজ কিছু অভ্যাসে নিজেকে ব্লু লাইটের ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন-জানতে ভিডিওটি দেখুন।

দক্ষ জনশক্তি রপ্তানি বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই লাভজনক। আজকাল অনেকেই মোবাইল ফোন সার্ভিসিংয়ের কোর্স করে বিদেশ যাচ্ছেন। অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে এ ধরনের কোর্স করে হতে চাইছেন আত্মনির্ভরশীল।

এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না–এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইলফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতার থাকবেন আর কারা এর বাইরে থাকবেন-তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক।

এআইয়ের বাড়বাড়ন্তের এই সময়ে বৈশ্বিক প্রতিযোগিতায় মেমোরি চিপের সংকটকে কাজে লাগিয়ে রেকর্ড মুনাফা করেছে স্যামসাং। চিপ ব্যবসায় স্যামসাংয়ের আয় বাড়লেও মোবাইল ফোন শিল্প পড়েছে সংকটে। চিপের সংকটের কারণেই ভবিষ্যতে স্মার্টফোনের দাম বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

গ্রেপ্তারের সময় তার কাছে থেকে আমেরিকার তৈরি বেরেটা ২১-এ ববক্যাট পিস্তল, একটি ম্যাগাজিন, ২৯০ রাউন্ড .২২ এলআর গুলি, একটি খালি কার্টুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন স্বীকার করেছেন, তিনি ৮০-৮৫ জন নারীর সঙ্গে একই পদ্ধতিতে প্রতারণা করেছেন।

আপনার ব্যক্তিগত কথা কি আর গোপন থাকছে না? বর্তমানের স্মার্টফোনগুলো কি আমাদের ওপর নজরদারি করছে? এসব সমস্যার সমাধান নিয়ে বাজারে আসছে বিশ্বের প্রথম ‘সুপার সিকিউর’ ফোন হিরো (HIROH)।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মেহেদী ইসলাম (৩২) নামের এক যুবক খুনের অভিযোগে স্থানীয়দের হাতে পিটুনিতে নিহত হয়েছেন।

চীনে আলোড়ন তুলেছে অদ্ভুত নামের এক নতুন মোবাইল অ্যাপ— নাম ‘Are You Dead?’ বা বাংলায় বললে, “আপনি কি মৃত?”। নাম শুনে ভয় লাগলেও, এর কাজ খুবই সাধারণ। ব্যবহারকারীকে প্রতি দুই দিনে একবার অ্যাপে ঢুকে একটি বোতামে চাপ দিয়ে জানাতে হয়—তিনি বেঁচে আছেন।

এনইআইআর ব্যবস্থার সংস্কারের দাবিতে ১৫ জানুয়ারি (২০২৬) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পরে তারা মিছিল নিয়ে এসে মোতালেব প্লাজার সামনে যান।

জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে উগান্ডাজুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে সরকার। ভুল তথ্য ও নির্বাচনী জালিয়াতি ঠেকানোর অজুহাতে নেওয়া এই সিদ্ধান্তকে বিরোধীদের দমনের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

অভিযানে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন আমদানিতে ফের শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আমদানি করা মোবাইল ফোনের দাম আরও কমতে পারে।

কোম্পানিগুলোর মতে, বিশ্বের আর কোথাও এমন নিয়ম নেই। অন্যদিকে, এই নিয়মগুলো মানতে গেলে উল্টো গ্রাহকদের তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করে কোম্পানিগুলো।

কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ এনে অবৈধভাবে আইফোন অ্যাসেম্বল করে স্থানীয় বাজারে সরবরাহ করত চক্রটি। অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের যন্ত্রাংশ এবং মোবাইল ফোন তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।