বিশ্বের দীর্ঘতম ম্যারাথন বক্তৃতা করে রেকর্ড গড়তে চাইছেন আইনজীবী ইমরান শরীফ। একনাগাড়ে ১০০ ঘণ্টা বক্তৃতার নতুন রেকর্ড গড়তে কাজ শুরু করেছেন তিনি। রাজধানীর শাহবাগ এলাকা থেকে ভিডিও করেছেন মাহিন আরাফাত

ঢাকায় ১১ ডিগ্রিতেই যখন কাঁপুনি, তখন মাইনাস ৪১ ডিগ্রিতে মানুষ দৌড়াচ্ছে ম্যারাথন। রাশিয়ার ওয়াইমিয়াকনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা মানব সহনশীলতার চরম পরীক্ষা। প্রতিবন্ধকতা যত কঠিনই হোক, ইচ্ছাশক্তি যে আরও শক্তিশালী—এটাই প্রমাণ করল এই দৌড়।

অ্যান্টার্কটিকায় আটকা পড়া একদল ম্যারাথন রানার সময় কাটাতে উল্টো দিকে দৌড়ানোর প্রতিযোগিতা আয়োজন করেন। হাড়কাঁপানো ঠান্ডা ও পিচ্ছিল বরফের ওপর এক মাইল দৌড় ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই অভিনব প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে বিজয়ী হন কানাডার দুই দৌড়বিদ।