মাত্র দুই বছর আগে ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এখন এক চরম রাজনৈতিক সংকটের মুখোমুখি। একদিকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদত্যাগ, অন্যদিকে জনবিদ্বেষী নীতি নিয়ে বারবার অবস্থান পরিবর্তন ও বিভিন্ন কেলেঙ্কারি স্টারমারকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। তবে প্রব

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টি ইংল্যান্ডজুড়ে প্রায় ১৫শ কাউন্সিলর হারিয়েছে এবং ওয়েলসে ক্ষমতাচ্যুত হয়েছে। এই বিশাল পরাজয়ই মূলত স্টারমারের বিরুদ্ধে বিদ্রোহের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের নির্বাচনে বিশাল জয় নিয়ে ক্ষমতায় এলেও অনেক এমপি তাকে ব্যর্থ মনে করছেন।

সম্প্রতি বিদেশি দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের ভিসাপ্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে।

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়। পরে জরুরিভিত্তিতে সফলভাবে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

হান্টাভাইরাস নিয়ে আতঙ্ক এখনো শেষ হয়নি। স্পেনের তেনেরিফে দ্বীপে আটকে পড়া একটি ক্রুজ শিপে হান্টাভাইরাস প্রাদুর্ভাবের পর বিশাল উদ্ধার কাজ শেষ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নাগরিকদের সামরিক নিরাপত্তায় নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছ।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মব ইস্যুতে কি সুস্পষ্ট অবস্থান নিতে পারেননি? সাংবাদিকদের নামে হত্যা মামলা কতটা যৌক্তিক? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মব ইস্যুতে কি সুস্পষ্ট অবস্থান নিতে পারেননি? সাংবাদিকদের নামে হ*ত্যা মামলা কতটা যৌক্তিক? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন

স্টারমার যখন শুরুতে ইরানে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে ব্রিটেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানান—তখন ট্রাম্প ব্রিটিশ নেতাকে উদ্দেশ্য করে বলেন যে, তিনি ‘উইনস্টন চার্চিল’ নন।

এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তারা বলছে, হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে স্টারমার ওই অঞ্চলে ব্রিটেনের মাইন-সুইপার (মাইন অপসারণকারী জাহাজ) মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন। তবে সামরিক গোপনীয়তার স্বার্থে তিনি বিস্তারিত কিছু না বললেও স্পষ্ট করেন যে, তাদের সামরিক সক্ষমতা মূলত প্রণালিটি সম্পূর্ণ উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।

ভিসা আবেদনকারী যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুতরভাবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এদিকে কূটনৈতিক প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ বন্ধ থাকলেও মিশর, কাতার এবং যুক্তরাজ্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিক্সটন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ঘোড়সওয়ারি স্কুল। এখানে শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক সুস্থতা গড়ে তোলা হয়। ব্যস্ত শহরের মাঝেই এই উদ্যোগ অনেক শিশুর জন্য নিরাপদ আশ্রয় ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

যুক্তরাজ্যের জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা মাস্টারশেফ প্রফেশনালস–এ একজন বাংলাদেশি তরুণ শেফের সাফল্যের গল্প এখন আলোচনায়। শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রম আর স্বপ্নকে সঙ্গী করে পৌঁছে গেছেন সেমিফাইনালে। এই রিয়ালিটি শোতে তিনি হালিম তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

নব-নির্বাচিত সরকারের নানা পদক্ষেপ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ চলছে। সরকারের অনেক পদক্ষেপ নিয়ে সমালোচনাও রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। তাকে প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।

তিন মাসের শীতনিদ্রা শেষে যুক্তরাজ্যের হুইপসনেড চিড়িয়াখানায় বাইরে আসে চারটি ইউরোপীয় বাদামী ভালুক। রোদে গড়াগড়ি খেলা ও ঘাসে দৌড়ে বেড়াতে দেখা যায় তাদের। প্রজাতিটি বৈশ্বিকভাবে ঝুঁকিমুক্ত হলেও ইউরোপের কিছু অঞ্চলে হুমকির মুখে রয়েছে।

পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

স্টারমার জানান, লন্ডন একটি সুনির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে আমেরিকাকে ব্রিটিশ ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। এই অভিযানের লক্ষ্য হলো ইরানের সেইসব ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং মজুদাগারগুলো ধ্বংস করা, যা যুক্তরাজ্য ও তার মিত্রদের ওপর হামলার কাজে ব্যবহৃত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্টারমারের সাহায্য করা উচিত ছিল।তিনি কখনো ভাবেননি যুক্তরাজ্য এমন করবে। খবর আল জাজিরার।

যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে স্কুল শিক্ষার্থী, ১৯০ জন। কলেজ পর্যায়ে ৯২ জন, বিশ্ববিদ্যালয়ে ৭৭ জন এবং মাদ্রাসায় ৪৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।