
ঈদের ছুটিতে অনেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন।

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে

গত বুধবার রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে হঠাৎ ৬ নবজাতক মারা যায়। যাদের বয়স এক থেকে তিন দিনের মধ্যে। শিশুর স্বজনদের অভিযোগ ছিল, এসির গ্যাস লিকেজ হয়ে শিশুরা মারা গেছে। তবে সেই ওয়ার্ড থেকে আলামত সংগ্রহ করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ একাধিক সংস্থার বিশেষ দল এসির গ্যা

রাজধানীর পল্লবী এলাকার কালশী বস্তিতে আগুনে অনেকের অনেকের ঘর এবং জীবনের শেষ সম্বল পুড়ে ছাই। ভয়াবহ আগুনে যেন হতদরিদ্র মানুষগুলোর ঈদের আনন্দও ছাই হয়ে গেছে।

সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি হয়েছে অত্যন্ত কম দামে। ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা।

পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। এ দিনও বাস টার্মিনাল ও স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়।

কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অন্তত ৮০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

গরু কেনা, তারপর কয়েকদিন তার যত্ন নেওয়া এবং শেষে কোরবানি দেওয়া—এই পুরো আয়োজন সামলানো অনেকের জন্যই কঠিন। কঠিন কাজটিকে সহজ করে দিচ্ছে রাজধানীর ‘সিটি ফার্মার’। কোরবানি আপনার, দায়িত্ব আমাদের’ স্লোগান নিয়ে ২০২০ সাল থেকে এই প্রতিষ্ঠান কাজ করছে। তারা ভাগে গরু কোরবানি দেওয়ার ব্যবস্থাও করে দেয়।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর ভাটারা থানার নতুন বাজারসংলগ্ন নদ্দা এলাকায় রোড ডিভাইডার ভেঙে বিপরীত পাশে চলে আসা এক বাসের সঙ্গে আরেক বাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক দম্পতি আছেন।

রাজধানীর বাড্ডা থানার নতুন বাজার এলাকায় বাসের ধাক্কায় মো. মোকলেছ (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু কী কারণে মারা গেছে তা এখনও জানা যায়নি। শিশুর স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে। তবে সরেজমিনে ওয়ার্ড পরিদর্শন করে দেখা গেছে ভিন্ন চিত্র।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

টানা বৃষ্টিতে রাজধানীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আজ বুধবার সকাল থেকেও ঝরছে বৃষ্টি। এতে ঈদুল আজহার প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী ও ঘরমুখো মানুষরা।

রাজধানীর কদমতলীর জুরাইন ঋষিপাড়া মেইন রোড এলাকায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক বই বিক্রেতার মৃত্যু হয়েছে। পশুর হাট থেকে গরু কিনে বাসায় ফিরছিলেন তিনি।

ঈদুল আজহার সাত দিনের ছুটি গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। এবার ঈদের ছুটিতে প্রায় ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ মানুষ রাজধানী ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঘরমুখী মানুষ ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সন্ধ্যায় লাগা এই আগুন রাত ৯টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।