
বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়েন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

“এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এজন্য সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।”

দুদকের কর্মকর্তারা জানান, মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষ্য আদালতে সঠিকভাবে উপস্থাপিত হওয়ায় এ রায় এসেছে। এতে দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা দাবি করেন, জি. এম. মোর্ত্তজা আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মিত অফিস তো করতেনই না, বরং তৎকালীন উপাচার্যরা তাকে ফোন দিলেও তিনি রিসিভ করতেন না।

রাজশাহীর বাগমারা উপজেলার শতবর্ষী বীরকুৎসা হাজার দুয়ারি জমিদার বাড়িটি একসময় এই এলাকার ঐতিহ্য ও জমিদারি সংস্কৃতির নিদর্শন হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন সংস্কারের অভাবে এটি ধ্বংসের পথে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও এখানে কোনো তদারকি নেই। দ্রুত সংরক্ষণ না করা হলে ঐতিহাসিক এই স্থাপনাটি একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এবার ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৩২ টাকা কেজি ধরে যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে ৭৮০ কোটি ৭৮ লাখ টাকা।

যৌতুকের টাকা না পেয়ে হাসিনাকে প্রায়ই নির্যাতন করা হতো বলে দাবি পরিবারের। নির্যাতন সইতে না পেরে গত সোমবার দিবাগত রাতে হাসিনা কীটনাশক পান করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যবহার অযোগ্য মালামাল নিলামে বিক্রির সময় টেন্ডার বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে।

আরডিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির উদ্দেশ্যে গত ২০ এপ্রিল চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ১টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ও নিরাপত্তার বলয়ে থেকেও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতেই এই বিশেষ ব্যবস্থা।

আজ পয়লা মে । সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই দিনে যখন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ছুটি পালিত হচ্ছে, তখন রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের তেঁতুলতলা এলাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভিডিও: মো. আমজাদ হোসেন

রাজীবকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।

“বাপু, আমাদের আবার কীসের মে দিবস? দিন আনি দিন খাই। একদিন হাত বন্ধ রাখলে পেটে ভাত জুটবে না। তাই পেটের তাগিদেই কাজে আইছি।”

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে জুতাপেটার শিকার নারী শিক্ষক আলিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত এবং জুতাপেটা করা বিএনপির কর্মী শাহাদাত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসলে কী ঘটেছিল সেদিন? চরচা দুজনের সঙ্গে কথা বলেছে। ভিডিও: মো. আমজাদ হোসেন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক তৎপরতা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানার পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে আজ সোমবার ২০ সিরিজের শিক্ষার্থীরা সকল ক্লাস, সিটি এবং ল্যাব বর্জনের ঘোষণা দিয়েছেন।

শহরের সাহেববাজার এলাকায় প্রয়োজনীয় কাজে বের হওয়া গৃহিণী সালমা বেগম বলেন, “ঘরের ভেতরে বা বাইরে কোথাও এখন শান্তি নেই। ফ্যান চালালেও যেন আগুনের বাতাস বের হচ্ছে। গরমে পরিবারের ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে বাঁচতে সবাই এখন একটু বৃষ্টির জন্য হাহাকার করছি।”

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন বলে তারা খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে যাত্রীদের ভোগান্তি বেড়ে যাওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন উদ্যোগ নিয়েছে। আজ বুধবার দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি যৌথ বৈঠকের আহ্বান করা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বেলপুকুরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. সামসুল আলম জানান, বিসমিল্লাহ্ ফিলিং স্টেশন ম্যানেজারের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

উত্তরপত্র মূল্যায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, অনেক পরীক্ষক নিজেরা খাতা মূল্যায়ন না করে অন্যদের দিয়ে করিয়ে নেন, যা গ্রহণযোগ্য নয়। এই অনিয়ম ঠেকাতে এখন থেকে উত্তরপত্রের নমুনা সংগ্রহ করে যাচাই করা হবে।