
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। গতকাল শুক্রবার মধ্যরাতে মাত্র ৩১ বছর বয়সে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু কী এমন জটিল রোগে আক্রান্ত হয়ে এত অল্প বয়সে চলে যেতে হলো এই প্রাণবন্ত তারকাকে?

দেশে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক গড়ে প্রায় ৯ গ্রাম লবণ গ্রহণ করেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশকৃত মাত্রার প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত লবণ গ্রহণের কারণে দেশে প্রতিবছর প্রায় ২৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। তারা বলছেন, ব্যক্তি সচেতনতার পাশাপাশি খাদ্য উৎপাদনকারী এবং

মানুষের বুদ্ধি বেশি বলেই কি রোগ বেশি?

কারিনা কায়সার, জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর। তার মজার মজার কন্টেন্টগুলো তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়। কিন্তু তার শরীরে যে নীরবে এক জটিল রোগ বাসা বেঁধেছে তা কেউই বুঝতে পারেননি। লিভার জটিলতায় আক্রান্ত হয়ে কারিনা এ মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

চিকিৎসকরা জানান, ফ্যাটি লিভারের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা একক চিকিৎসা পদ্ধতি নেই। তাই রোগটির ঝুঁকি তৈরি করে এমন কারণগুলো নিয়ন্ত্রণে রাখার ওপরই গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে জীবনযাপনে পরিবর্তন আনা সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচিত।

অনেকের কাছেই প্রমোদতরী বা ক্রুজ ট্রিপ হলো স্বপ্নের মতো এক অবকাশ। কিন্তু আপনি কি জানেন, এই বিলাসবহুল জাহাজগুলো অনেক সময় রোগজীবাণু ছড়ানোর প্রধান কেন্দ্রে পরিণত হয়?

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের হাম শনাক্ত হয়েছিল। আর হামের উপসর্গ ছিল চারজনের।

দেশজুড়ে হাম রোগের প্রকোপ। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনেক শিশুর। এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করছে হিউম্যানিট্যারিয়ান ইউনিটি উইথ মর্টালিটি (হাম) নামের একটি সংগঠন।

ক্যানসার একটি মরণব্যাধি। তবে এটি সাধারণত হঠাৎ করে স্পষ্ট বা নাটকীয় লক্ষণ নিয়ে দেখা দেয় না। জরায়ুমুখ, ফুসফুস, মুখগহ্বর ও স্তন ক্যানসার অনেক সময়ই সূক্ষ্ম ও সহজে উপেক্ষিত লক্ষণ দিয়ে শুরু হয়। এসব লক্ষণ এড়িয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এসির ঠান্ডা বাতাস শ্বাসনালীতে অস্বস্তি সৃষ্টি করে কাশি, বুক ধড়ফড় বা শ্বাসকষ্টের কারণ হতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাজমা বা অ্যালার্জি রয়েছে।

ইউরেটেরাল পাথরের আকার বিভিন্ন হতে পারে। খুব ছোট পাথর (যা খালি চোখে দেখা যায় না) সাধারণত প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় এবং কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে পাথর যত বড় হয়, স্বাভাবিকভাবে বের হওয়ার সম্ভাবনা তত কমে এবং উপসর্গ দেখা দেওয়ার ঝুঁকি বাড়ে।

ঢাকায় হাম শনাক্ত তিন শিশুই মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে বরিশালে দুজন, ঢাকায় দুজন, রাজশাহীতে একজন ও সিলেটে একজন মারা গেছে।

হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮ জন এবং হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে ২১৬ জনের। এর মধ্যে নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর সংখ্যা ৪৩।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এখানে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে সর্বোচ্চ ৫৬২ জন রোগী শনাক্ত হয়েছে।

মানুষের গড় আয়ু বর্তমানে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রকৃতিতে এমন অনেক প্রাণী আছে যারা শতাব্দী পার করে অনায়াসেই বেঁচে থাকে। এদের মধ্যে অন্যতম হলো ‘বো-হেড’ তিমি। সমুদ্রের এই বিশালকায় বাসিন্দা ২০০ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। শুধু দীর্ঘায়ু নয়, বার্ধক্যজনিত রোগ এবং ক্যানসারের মতো

যুক্তরাষ্ট্র ২০০০ সালে হামের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় ঘোষণা করে জানিয়েছিল যে, একসময়ের অতি পরিচিত এবং প্রাণঘাতী এই রোগটি দেশ থেকে নির্মূল হয়েছে। কিন্তু সেই চিত্রটি এখন বদলে যেতে পারে, কারণ বিশ্বজুড়ে হামের সংক্রমণ আবারও বাড়ছে। কানাডা গত বছরই হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন করা হয়েছে। এতে হাসপাতালটির চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এই হাসপাতালে প্রায় ৫০টির বেশি পরীক্ষা করা যাচ্ছে। তবে ক্যানসার নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা বেশি প্রয়োজন, বিশেষ করে AFP, Anti HCV- IM, CA-125, AC-15-3, AC-19-9, CEA, FT4, HBsAg(lm), PSA, TSH, Serum-hCG অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গত চার মাস ধরে তা বন্ধ রয়েছে।

অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র চার মাসের এই চিকিৎসায় সিডেরিসের টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। কোনো ধরনের অস্ত্রোপচার, কেমোথেরাপি কিংবা রেডিয়েশন ছাড়াই তিনি সুস্থ হয়ে উঠেছেন। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ক্লান্তিজনিত কিছু সমস্যা থাকলেও বিবিসিকে সিডেরিস বলেন, “অবিশ্বাস্য! মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন।”

এই ভাইরাসটি প্রধানত লালার মাধ্যমে একজন থেকে অন্যজনে সংক্রমিত হয়। চুমুর মাধ্যমে এটি ছড়ানোর প্রবণতা বেশি বলে এমন নাম দেওয়া হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সন্দেহজনক হামে মারা গেছেন আরও ১১৮ জন।

বাংলাদেশে সম্প্রতি আশঙ্কাজনকভাবে বেড়েছে হামের প্রকোপ। রোগটি খুব ছোঁয়াচে, খুব দ্রুত ছড়ায়। কিন্তু দ্রুত চিকিৎসা এবং সঠিক যত্নে বেশ ভালোভাবে জটিলতা এড়ানো যায়।