
সমুদ্রের গভীরে গোপন বৈঠক! কী নিয়ে আলাপ? সাগরতলে কী করবে রোবট? সমুদ্রের ১ মাইল গভীরে তিমির গোপন ভাষা বুঝতে নামছে এআই রোবট! বিজ্ঞানীরা এবার ‘প্রজেক্ট সেটি’র মাধ্যমে স্পার্ম হোয়েলের ‘ক্লিক’ আর ‘কোডা’র রহস্য উন্মোচন করতে চলেছেন। স্বয়ংক্রিয় গ্লাইডার দিয়ে রিয়েল-টাইমে তিমির পিছু নিতে পারে এই রোবট।

দীর্ঘকাল ধরে তিমির এই ভাষার পাঠোদ্ধার করা বিজ্ঞানীদের জন্য ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ। কিন্তু এখন সময় বদলেছে। বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ‘অটোনোমাস আন্ডারওয়াটার রোবট’ বা গ্লাইডার, যা সমুদ্রের নিচে অনেকটা ‘ওয়েমো’ গাড়ির মতো নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে।

বার্লিনের এক প্রদর্শনীতে শিল্পী বিপলের তৈরি ইলন মাস্ক ও কিম জং উনের মতো প্রভাবশালীদের মুখাবয়ব সংবলিত রোবোটিক কুকুর দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে। ‘রেগুলার অ্যানিম্যালস’ নামের এই যান্ত্রিক কুকুরগুলো চারপাশের ছবি তুলে তা নির্দিষ্ট ব্যক্তির শৈল্পিক ধাঁচে প্রিন্ট করে দেয়। অ্যালগরিদম ও প্রযুক্তির মাধ্যমে কী

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথাগত প্রচারের বদলে হলোগ্রাম আর রোবট ব্যবহার করে চমক সৃষ্টি করেছেন সুপারস্টার বিজয়। জনসভার ঝুঁকি এড়িয়ে ভোটারদের মন জয় করতে আধুনিক প্রযুক্তির এই ব্যবহার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তরুণ ও নগরকেন্দ্রিক ভোটই এখন বিজয়ের মূল লক্ষ্য।

বেইজিংয়ের হাফ-ম্যারাথনে ১০০টিরও বেশি চীনা হিউম্যানয়েড রোবট অংশ নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গত বছরের রেকর্ড ভেঙে ‘অনার’-এর রোবট মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে রেস শেষ করে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। এই অর্জন রোবোটিক্স শিল্পে বিশ্বের শীর্ষ শক্তি হওয়ার লক্ষ্যে চীনের এক বিশাল পদক্ষেপ।

সারাদিন খাটুনির শেষে রান্না করতে কার ভালো লাগে! মন চায় যদি কেউ গরম গরম রান্না প্লেটে পরিবেশন করতো। আমাদের মনের আশা পূরণ করার জন্য বাজারে এসে পড়ছে রোবট নস ওয়ান। দেখতে ওভেনের মতো হলেও এর কাজ বহুমাত্রিক। তরকারি কেটে ড্রয়ারে রেখে দিলে মোবাইল অ্যাপে অর্ডার করলেই হয়।

উইরাইড ও কিটার গল্প একই সুতোয় বাঁধা। উইরাইড চীনে এখনো নগদ খরচ করে যাচ্ছে। তারপরেও মধ্যপ্রাচ্যে পরিচালনাগত মুনাফা অর্জন করেছে। কিটা মেইতুয়ানের দেশীয় প্রতিযোগিতার মাধ্যমে পরিমার্জিত অপারেশনাল অবকাঠামো ও ডেলিভারি লজিস্টিক্স মোতায়েন করে মাত্র কয়েক মাসে সৌদি বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করেছে।

ফাউন্ডেশন ফিউচার ইন্ডাস্ট্রিজ আনছে শক্তিশালী হিউম্যানয়েড রোবট ফ্যান্টম। শিল্প ও প্রতিরক্ষায় স্বয়ংক্রিয় কাজ করবে, তবে অস্ত্রে মানব নিয়ন্ত্রণ থাকবে। ২০২৬ সালেই বাজারে আসছে আরও উন্নত সংস্করণ ও ব্যাপক উৎপাদন।

টেক কোম্পানি অনার নতুন প্রোটোটাইপ রোবট ফোন উন্মোচন করেছে। এতে রয়েছে মোটরাইজড গিম্বল ও এআই-ভিত্তিক মানুষ ট্র্যাকিং ক্যামেরা। গান বাজলে ডিভাইসটি নড়াচড়া করে প্রতিক্রিয়াও দেখাতে পারে।

রোবটিক্স নীতিবিদ কেট ডার্লিং বলেছেন, এআই মানুষের বিকল্প নয়। তার মতে, এআই মানুষের সীমাবদ্ধতা পূরণে সহায়ক প্রযুক্তি হতে পারে। তবে এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের জন্য শক্তিশালী নীতিমালা জরুরি বলেও তিনি সতর্ক করেন।

লাইটস্প্রে প্রযুক্তি বদলে দিচ্ছে জুতা তৈরির পুরোনো সব ধারা। শুরুটা বুসান থেকে। রোবটিক অটোমেশন, নিয়ারশোরিং আর বৈশ্বিক শুল্কচাপ–সব ছাপিয়ে ক্রীড়া শিল্পে শুরু হতে যাচ্ছে এক নতুন প্রযুক্তি বিপ্লব।

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে এআই হিউম্যানয়েড রোবটের তাক লাগানো পারফরমেন্স। চীনের হাংজু শহরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া রোবটগুলো তৈরি করেছে নোয়েটিক্স রোবোটিক্স।

এবার অগ্নুৎপাতের আগাম সতর্কবার্তা জানাবে কুকুর! তবে সেটি কোন রক্ত-মাংসের কুকুর নয়। ‘রোবট কুকুর’। কিন্তু কিভাবে?

কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকেরা তৈরি করেছেন মানুষের মতো ঠোঁট মেলাতে সক্ষম এক রোবটিক মুখ। আয়নায় নিজেকে দেখা ও মানুষের ভিডিও পর্যবেক্ষণের মাধ্যমে কথা ও গানের ভঙ্গি শিখছে রোবটটি। এই প্রযুক্তি রোবট-মানুষ যোগাযোগকে আরও স্বাভাবিক করার পথে বড় অগ্রগতি।

এআই প্রযুক্তি এবার ব্যবহার হবে দৈনন্দিন জীবনে। এবারের কনজিউমার ইলেকট্রনিক শোতে এমন সব এআই প্রযুক্তি উঠে এসেছে, যা স্বাস্থ্য পরীক্ষা, চুলের স্টাইলসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। প্রদর্শনীতে এআই প্রযুক্তি নির্ভর একধরনের মানবসাদৃশ রোবটও ছিল, যা ভবিষ্যতে দৈনন্দিন জীবনে ব্যবহার করা যাবে।

কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন লাস ভেগাসে আয়োজন করেছে ‘সিইএস ২০২৫’। সিঙ্গাপুর-ভিত্তিক এআই রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘শার্পা’ এই প্রদর্শনীতে এনেছে এমন এক রোবট যা ক্যাসিনোর তাস খেলা পরিচালনা করতে সক্ষম।

কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিইএস ২০২৫’-এ হুন্দাই মোটর গ্রুপ প্রথমবারের মতো এনেছে ‘অ্যাটলাস’ নামের নেক্সট-জেনারেশন হিম্যানয়েড রোবট। এই রোবট প্রধানত শিল্প-কারখানায় কাজের উপযোগী। প্রদর্শনীটি ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

রোবট কি সত্যিই মানুষের জায়গা নিতে পারবে? টোকিওতে চলা ‘ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিশন ২০২৫’-এ দেখা গেল ভবিষ্যতের এক ঝলক। কাওয়াসাকি নিয়ে এসেছে তাদের হিউম্যানয়েড রোবট ‘কালেডো নাইন’, যা ধ্বংসস্তূপ থেকে বিড়াল উদ্ধার করা থেকে শুরু করে ঘরের টুকিটাকি কাজও করতে পারে!

উদ্ভাবক আদিত্য জানায়, সোফি এখন শুধু কথা বলতে পারে। ভবিষ্যতে নতুন ডিজাইনে রোবটটি লিখতেও পারবে।

গুয়াংঝুতে দেখা মিলছে এই হিউম্যানয়েড রোবট। তৈরি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গুয়াংজু অটোমোবাইল গ্রুপ। একটি ট্রায়াল প্রকল্পের অংশ হিসেবে এই রোবটটি হুয়াংকান সাবওয়ে স্টেশনে যাত্রীদের পথ দেখাচ্ছে। তল্লাশিও করছে তাদের।

কৃষি সমস্যার সমাধানে একাধিক রোবট উদ্ভাবন করেছে ‘অ্যাগ্রো ডক্টর’ টিম। তরুণদের হাতের গড়া এই প্রতিষ্ঠান বৃক্ষ, ফসল ও মাটির নানা সমস্যা শনাক্ত করতে অ্যাপ ও সার্কিট তৈরি করেছে। রিয়েলটাইম ডাটা ব্যবহার করে তারা কৃষি উৎপাদন বৃদ্ধির কাজ করে যাচ্ছে।

ইতালির কৃষি খাতে বর্তমানে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—পরিবেশগত সংকট এবং শ্রমিকের অভাব। এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্য নিয়ে ফ্রাস্কি তৈরি করা হয়েছে। রোবটটি এআই ব্যবহার করে প্রতিটি আঙুরের স্বাস্থ্য যাচাই করতে পারে।