
যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে ইসরায়েল ও লেবানন। এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই শেষ হয়েছে ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের দুই দিনের সংলাপ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ইরান। শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য বলে দাবি করেছে তেহরান।

হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠকটি ‘খুব ভালো হয়েছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে।

লেবাননে একজন ইসরায়েলি সেনার যিশু খ্রিস্টের মূর্তি ভাঙার একটি ছবি যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্রোধের জন্ম দিয়েছে। আল জাজিরার প্রতিবেদক আলি হার্বের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান ক্রোধে নতুন মাত্রা যোগ করেছে।

দক্ষিণ লেবাননের জ়রারিহ এলাকায় ধ্বংসপ্রাপ্ত সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। হিজবুল্লাহ ও ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি চললেও, লিদানি নদীর ওপরের সব সেতু ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইরানের সঙ্গে যুদ্ধ আসলে শেষ কোথায়? দ্বিতীয় দফা আলোচনা কীসের ভিত্তিতে হবে? নতুন কিছু কি আসছে, নাকি পুরোনো বিষয়ই আবার? চরচার সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা

লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে বলে ঘোষণা করেছে ইরান।

লেবাননের সঙ্গে ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

লেবাননের সঙ্গে ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা (ইস্টার্ন টাইম)। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই পক্ষ ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

৩৪ বছর পর ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের সরাসরি বৈঠক। ইরান-আমেরিকা-ইসরায়েলের চলমান সংঘাত থামাতে বড় প্রভাব রাখতে পারে এই বৈঠক। ওদিকে, ইরান ও লেবাননে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে। যুদ্ধবিরতির সময়ও শেষ হচ্ছে। নতুন করে যুদ্ধবিরতি কী বাড়বে? নাকি ফের যুদ্ধ শুরু হবে...

ইরান যুদ্ধের গতিপ্রকৃতি কোন দিকে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের শেষ কোথায়? ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ কীভাবে শেষ হবে জানেন না? ডোনাল্ডপ ট্রাম্প কি আসলেই ক্লান্ত? লেবানন কেন শান্ত হচ্ছে না?

বাবার মরদেহ দাফন করতে গিয়ে ইসয়ায়েলি হামলায় মারা গেছে দেড় বছরে শিশু তালিন সাঈদ। হামলায় সাত বছরের আলিন সাঈদ হয়েছে গুরুতর আহত। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে লেবাননে এ পর্যন্ত ১৬৫ জন শিশুসহ দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

কবরস্থানে শহীদদের জন্য দোয়া পড়ে যখন বাড়ির দিকে আসছি... হঠাৎ মনে হলো একটা বিশাল ঘূর্ণিঝড় সরাসরি আমাদের ওপর আছড়ে পড়ল।এটি একটি যুদ্ধাপরাধ। মানবাধিকার কোথায়? ইসরায়েলে যদি কোনো একটি শিশুও আহত হয়, তবে পুরো বিশ্ব হইচই শুরু করে। আমরা কি মানুষ নই? আমরা কি তাদের মতো নই?

এ ছাড়া ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি এই আলোচনা সফল হওয়ার খুব একটা সম্ভাবনা দেখছি না।”

শান্তি আলোচনার সমান্তরালে লেবাননে সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল বাহিনীকে সহায়তায় বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলে রকেট হামলা ঠেকাতে হিজবুল্লাহর লঞ্চার প্যাডগুলো

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে–এমন শঙ্কা করছে আন্তর্জাতিক মহল। ইসলামাবাদে আজ বৈঠক হওয়ার কথা, তবে ইরানের কেউ এখনও পৌঁছায়নি।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার বৈরুতের হামরা এলাকায় এ ঘটনা ঘটে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা-ইসরায়েল ও ইরান। তবে লেবাননে হামলা থেমে নেই। যুদ্ধবিরতির পর লেবাননে এখন পর্যন্ত আড়াই শ'র বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। নতুন করে হরমুজ প্রণালি বন্ধ এবং বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। এদিকে, আমেরিকা এখনই সেনা না সরানোর ঘোষণা দিয়েছে...

যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। তেল, বাণিজ্য, সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক চাল—সবকিছু মিলিয়ে ইরানের সামনে বড় চ্যালেঞ্জ। লেবাননে ইসরায়েলের হামলা থেমে নেই। যুদ্ধবিরতির পর লেবাননে এখন পর্যন্ত আড়াই শ'র বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলের হামলায়।

ইরানের সভ্যতা মুছে দেওয়া হবে, ইরানকে ফিরিয়ে নেওয়া হবে প্রাচীন যুগে, হরমুজ খুলতে কয়েকদফার আলটিমেটাম, স্থল অভিযানের হুমকি—নানা নাটকীয়তার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা। এতে সায় জানিয়েছে ইসরায়েলও তবে লেবানন নিয়ে আছে কিন্তু। ১৪ দিনের এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরানও।