
রাজধানীর শাহবাগ এলাকায় প্রতি শুক্রবার বসছে দেশি চালের হাট। ভিডিও: মাহিন আরাফাত

গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাবির শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিককে মারধর ও হেনস্তা করে কয়েকজন পুলিশ সদস্য।

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসচেতনতা বাড়াতে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় ট্রাফিক পুলিশদের সহযোগিতা করছেন ‘হুইলার্স অ্যালায়েন্স ফর রোড সেফটি’ নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

‘জুলাই বিপ্লবীদের গ্রেপ্তার ও হয়রানির’ প্রতিবাদে ৪ জানুয়ারি (২০২৬) রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই মঞ্চ।

শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি।

জাবের আরও বলেন, “৭ জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন, তারা নন, এই খুনের পেছনে যারা রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার করতে হবে।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন চলছে। এর মধ্যেই ডিএমপি জানাল মেঘালয়ে হত্যাকারীদের পাচারের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। কিন্তু ভারত এই দাবিকে অস্বীকার করেছে। আসলে কী ঘটছে?

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ২৮ ডিসেম্বর (২০২৫) ইনকিলাব মঞ্চ রাজধানীর শাহবাগ অবরোধ করে। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৬ ডিসেম্বর (২০২৫) দুপুর থেকে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ২৭ ডিসেম্বর (২০২৫) সকালেও শাহবাগে তাদের কর্মসূচি অব্যাহত রাখে।

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুর থেকে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আজ শনিবার সকালেও তারা শাহবাগে সড়ক অবরোধ করেছিল।

প্রতি বছর বড়দিনে ফুলের দোকানগুলোতে ক্রেতার ভিড় থাকে। কিন্তু নানা কারণে এবার রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলো প্রায় ফাঁকা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ২২ ডিসেম্বর (২০২৫) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। নিজের নির্বাচনী প্রচারে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে শোকমিছিল হচ্ছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে শোকমিছিল হচ্ছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।