দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছিল জামদানি। এই শাড়ির কদর এখন বিশ্বজুড়ে। জামদানির ঐতিহ্য ধরে রেখেছেন নারায়ণগঞ্জের তাঁতীরা। ঈদের আগে জেলার রূপগঞ্জে নোয়াপাড়ার জামদানিপল্লিতে ব্যস্ততা বেড়ে যায়। কারিগরেরা বুনতে থাকেন একের পর এক শাড়ি।
টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প যদি ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান নাও পেত তাতেও কোনো ক্ষতি ছিল। এই শাড়ি বাঙালির জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে। ঈদের নতুন পোশাক হিসেবে শাড়ির চল এখনো আছে। অনেক নারী বিশেষ দিনটির জন্য বেছে নেন টাঙ্গাইল শাড়ি।
ঈদের আর বেশিদিন বাকি নেই। ঈদের নতুন পোশাক তৈরিতে ব্যস্ত নগরবাসী। থ্রিপিস, পাঞ্জাবি ও শাড়িতে ব্লক প্রিন্টের মাধ্যমে নান্দনিক নকশা করিয়ে নেওয়া অনেকের প্রথম পছন্দ।
ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প। এর আগে এই শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছিল।