
বাংলাদেশ ব্যাংক বলেছে, এই তহবিল বিদ্যমান পাঁচ হাজার কোটি টাকার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড থেকে নেওয়া হয়েছে।

প্রাচীন মুঘল ঐতিহ্যকে সঙ্গী করে আজও দিল্লির আকাশে ডানা মেলে হাজার হাজার কবুতর। 'কবুতরবাজি' নামের এই শিল্পকে বংশপরম্পরায় টিকিয়ে রেখেছেন একদল নিবেদিতপ্রাণ মানুষ। আধুনিক নগরায়ণের ভিড়েও হার মানেনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরে আসার এই রোমাঞ্চকর বিদ্যা।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

উপদেষ্টা বলেন, “আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। আমাদের লক্ষ্য বন্ধ কলকারখানা চালু করা এবং সিএমএসএমই খাতের বিকাশ ঘটানো। আমরা চাই ডিসিসিআই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের চ্যাম্পিয়ন হোক।”

অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি এবং পরনির্ভরশীলতা কমানোর লক্ষ্যে সরকার এখন প্রতিরক্ষা চুক্তির ৭০ শতাংশ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে।

ফাউন্ডেশন ফিউচার ইন্ডাস্ট্রিজ আনছে শক্তিশালী হিউম্যানয়েড রোবট ফ্যান্টম। শিল্প ও প্রতিরক্ষায় স্বয়ংক্রিয় কাজ করবে, তবে অস্ত্রে মানব নিয়ন্ত্রণ থাকবে। ২০২৬ সালেই বাজারে আসছে আরও উন্নত সংস্করণ ও ব্যাপক উৎপাদন।

এ বছরের ১৪ মার্চ বিশ্বখ্যাত পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের ১৪৭তম জন্মদিন। বিজ্ঞানী হয়েও শিল্পসাহিত্যের প্রতি ছিল তার ভীষণ আগ্রহ, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক। তার তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কথা হতো, শিল্পসাহিত্য ছাড়াও তাদের আলোচনার বিষয় ছিল সত্য, সৌন্দর্য ও ঈশ্বরের অস্তিত্ব।

চীনের লাল লণ্ঠনের বিশাল চাহিদার বেশিরভাগই আসে এক ছোট্ট শহর থেকে। হাতে তৈরি এই শিল্প আজও টিকে আছে আধুনিক যন্ত্রের ভিড়ে। তবে তরুণ প্রজন্মের অনাগ্রহে ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

লাইটস্প্রে প্রযুক্তি বদলে দিচ্ছে জুতা তৈরির পুরোনো সব ধারা। শুরুটা বুসান থেকে। রোবটিক অটোমেশন, নিয়ারশোরিং আর বৈশ্বিক শুল্কচাপ–সব ছাপিয়ে ক্রীড়া শিল্পে শুরু হতে যাচ্ছে এক নতুন প্রযুক্তি বিপ্লব।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

এই নির্বাচনের আরেকটি দিক হলো জামায়াতে ইসলামীর পুনরুত্থান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি মূলত বিএনপি ও আওয়ামী লীগের দ্বিদলীয় কাঠামোর মধ্যেই ছিল। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে ইসলামী দল জামায়াতে ইসলামীর উত্থান নতুন বাস্তবতা তৈরি করেছে।

বাষ্পীয় ইঞ্জিনের বহু আগেই মানবসভ্যতায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন গুটেনবার্গ। তার ছাপাখানা জ্ঞানকে অভিজাত গণ্ডি ভেঙে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। শিল্প বিপ্লবের বীজ রোপণ হয়েছিল ছাপার অক্ষরের হাত ধরেই।

সৌদি আরবের ঐতিহাসিক দিরিয়াহ এখন বিশ্ব শিল্পের কেন্দ্রবিন্দু! পাবলো পিকাসো থেকে অ্যান্ডি ওয়ারহোল—কিংবদন্তি সব শিল্পীদের ৬০টিরও বেশি মাস্টারপিস নিয়ে শুরু হয়েছে সোথেবাইয়ের বিশেষ নিলাম প্রদর্শনী অরিজিনস ২। এবারের মূল আকর্ষণ পিকাসোর শেষ জীবনের এক দুর্লভ চিত্রকর্ম।

৬৩ বছরের শাসনের অবসানে শেষ হয় ব্রিটিশ ইতিহাসের ভিক্টোরীয় যুগ। শিল্প, রাজনীতি ও সাম্রাজ্য বিস্তারে এই সময় ছিল এক অনন্য অধ্যায়। ২২ জানুয়ারি ১৯০১-এ মৃত্যুর মাধ্যমে ইতিহাসে স্থায়ী ছাপ রেখে যান ভিক্টোরিয়া।

পুরান ঢাকার পুরনো জেলখানার পাশে বসে স্টেনসিল কারিগরেরা। স্টেনসিল দিয়ে মসৃণ তলে ছবি, নকশা ও লেখা ছাপা হয়—প্রধানত দেয়ালে। ডিজিটাল দুনিয়ায় এসবের চল এখন নেই বললেই চলে।

ইতালীয় আলোকচিত্রী সেকুন্দো পিয়ার জন্ম ১৮৫৫ সনে। তিনি আইনজীবী, রাজনীতিবিদ ও আলোকচিত্রী। তবে আলোকচিত্রী হিসেবেই সবাই তাকে চেনে। অসংখ্য ছবি তুলে নয়, একটি মাত্র ছবির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। যিশু খ্রিস্টের মরদেহ যে কথিত কাফন দিয়ে মোড়ানো হয়েছিল তার প্রথম ছবি তুলেছিলেন তিনি। ধর্ম নয়, তিনি বিজ্ঞান ও

ল্যান্ডস্পেসের মতো বেসরকারি উদ্যোগ চীনের রকেট শিল্পে বড় ধরনের পরিবর্তন এনেছে। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে পুনর্ব্যবহারযোগ্য রকেট উন্নয়নে এগোচ্ছে চীন। স্পেস-এক্সের মডেল অনুসরণে রাষ্ট্রীয় একচেটিয়াত্ব ভেঙে খুলছে নতুন দিগন্ত।

ইন্দ্রজিৎ প্রায় বিশ বছর ধরে কাঠের ফটো ফ্রেম ও ক্যানভাস তৈরির কাজ করছেন। রাজধানীর নীলক্ষেতে তার দোকান। ভিডিও: তারিক সজীব

ল্যুভ মিউজিয়াম বিশ্বের শিল্প ও ইতিহাসের এক অনন্য সংগ্রহশালা। কিন্তু গত ১৯ অক্টোবরের একটি ঘটনা এই জাদুঘরের নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেদিনের সেই দুঃসাহসিক চুরির ক্ষত সারিয়ে তুলতে এখন তৎপর কর্তৃপক্ষ।

ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হা মলার প্রতিবাদে ২০ ডিসেম্বর (২০২৫) তোপখানা রোডে সমাবেশ করেছে সংগঠনটির কর্মীরা। সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি ওঠে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৬৬ বছর বয়সী এক ভিজ্যুয়াল আর্টিস্ট নিজের বাড়িকে বড়দিন উপলক্ষে সাজিয়ে তুলেছেন এক রূপকথার রাজ্যে। বাড়ি সাজাতে ব্যবহার করেছেন হাজার হাজার আলোকবাতি আর সাবানের বুদবুদ দিয়ে তৈরি তুষারপাত। এভাবে সাধারণ একটি বাড়ি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

দীপ্তি দত্ত তার শিল্পকর্মকে ডাকছেন ‘স্বপ্নের বাইরে থেকে’ নামে। কেন? তিনি প্রশ্ন করছেন খোদ ‘সুলতানার স্বপ্ন’কেই? রোকেয়াকেই? তিনি সরাসরি প্রশ্ন করছেন– এই স্বপ্নের বাইরে সুলতানার সময়ে ভিন্ন বাস্তবতা কি ছিল না? ঠিক একইভাবে আরেক শিল্পী সুলতানার নয়, দর্শনার্থীদের স্বপ্নের হদিস নিতে চাইছেন।