
পঞ্চাশের দশকের একেবারে শুরুতে গণসংগীত হিসেবেই সলিল সুকান্তর ‘অনুভব’ কবিতায় হাত দেন। ওই যে সেই বিখ্যাত কবিতা, ‘অবাক পৃথিবী! অবাক করলে তুমি/ জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি’। এই গানটিতেই প্রথম কণ্ঠ দেন হেমন্ত মুখোপাধ্যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ৫ মে (২০২৬) থেকে শুরু হয়েছে শিশু-কিশোর পত্রিকা ‘দোলন’ আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী।
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মনোজ প্রামাণিক। তিনি একাধারে অভিনয়শিল্পী, বিশ্ববিদ্যালয়-শিক্ষক ও প্রযোজক। সুদীপ্ত সালামের সঞ্চালনায় চরচা সিনেমানামার বিশেষ পর্বে চলচ্চিত্র ও টিভি নাটকের নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি।

ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্পীদের তৈরি টেপা পুতুল ও টেরাকোটা শিল্পকর্ম প্রদর্শনের আয়োজন করে জেলার আট মৃৎশিল্পীর সমন্বিত প্ল্যাটফর্ম ‘মাত্রা’। প্রায় ১০০টি শিল্পকর্মের পসরা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে।

‘স্ট্রিট আর্ট অব থার্টি সিক্সথ জুলাই : বাংলাদেশ’স ম্যুরালস অব চেঞ্জ’ বই নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশ। জুলাই-আগস্ট গণভ্যুত্থানের সময় করা দেয়ালচিত্রগুলো নিয়ে বইটি প্রকাশিত হয়েছে।

দক্ষিণ ভারতের তামিলনাড়ু বলতেই চিকিৎসা, আর তার কারণেই আমরা মাদ্রাজ বা চেন্নাই ও ভেলোরের কথাই বেশি মনে করি। কিন্তু তিরুচিরাপল্লিও তামিলনাড়ুর একটি বড় শহর। এই শহরটাকেই নতুন দল ঘোষণার জন্য বেছে নিয়েছিলেন ভারতীয় বিনোদন জগতের সবচেয়ে ‘দামি’ শিল্পী চন্দ্রশেখর জোসেফ বিজয়। মানুষের কাছে অবশ্য তিনি শুধুই বিজয়।

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশের নাটক এখন কি সত্যিই খারাপ হচ্ছে? হুমায়ূন আহমেদের সঙ্গে কেন কাজ করা হলো না নাদের চৌধুরীর? সমাজ ও রাষ্ট্র কি ইচ্ছা করেই দুস্থ শিল্পী তৈরি করে? চরচার ঈদ বিশেষ আয়োজনে এসব নানা দিক নিয়ে আলাপ করেছেন অভিনেতা নাদের চৌধুরী...
বাংলাদেশের নাটক এখন কি সত্যিই খারাপ হচ্ছে? হুমায়ূন আহমেদের সঙ্গে কেন কাজ করা হলো না নাদের চৌধুরীর? সমাজ ও রাষ্ট্র কি ইচ্ছা করেই দুস্থ শিল্পী তৈরি করে?

বাংলাদেশের নাটক এখন কি সত্যিই খারাপ হচ্ছে? হুমায়ূন আহমেদের সঙ্গে কেন কাজ করা হলো না নাদের চৌধুরীর? সমাজ ও রাষ্ট্র কি ইচ্ছা করেই দুস্থ শিল্পী তৈরি করে? চরচার ঈদ বিশেষ আয়োজনে এসব নানা দিক নিয়ে আলাপ করেছেন অভিনেতা নাদের চৌধুরী

বাংলাদেশের নাটক এখন কি সত্যিই খারাপ হচ্ছে? হুমায়ূন আহমেদের সঙ্গে কেন কাজ করা হলো না নাদের চৌধুরীর? সমাজ ও রাষ্ট্র কি ইচ্ছা করেই দুস্থ শিল্পী তৈরি করে? বিটিভির নাটকের কথা এখনো কেন মানুষ বলে? বাংলাদেশের সিনেমা কেন এগোচ্ছে না? আসলেই কি তামিল সিনেমা থেকে কপি–পেস্ট করে চালিয়ে দেওয়া হচ্ছে?

আগে ভালো চাকরি করতেন আশিক খান। স্বাধীনভাবে পোরট্রেট আঁকতে চাকরি ছেড়ে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে ছবি আঁকা শিখেছেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ভিডিও করেছেন তারেক সজীব

কথাশিল্পী শংকরের প্রথম উপন্যাস ‘কত অজানারে’। ১৯৬২ সালে বের হয় তার দ্বিতীয় উপন্যাস ‘চৌরঙ্গী’। তারপর ৬০ বছরে এই ধ্রুপদী উপন্যাসের ১২৫টি সংস্করণ বেরিয়েছে। বাংলাসাহিত্যের এমন জনপ্রিয় উপন্যাস খুব বেশি নেই। বইটি ইংরেজি ছাড়াও ফরাসি, স্প্যানিশ, রুশ, জাপানি ও চীনা ভাষায় অনুবাদ হয়েছে।

বিশ্বখ্যাত শিল্পী রেমব্রান্টের বিরল স্কেচ ‘ইয়াং লায়ন রেস্টিং’ নিলামে তুলছে সদবি’স। গত ২৫ বছরে নিলামে আসা তাঁর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ড্রয়িং হিসেবে ধরা হচ্ছে এটি। ১৫–২০ মিলিয়ন ডলারের এই শিল্পকর্মের অর্থ যাবে বন্যপ্রাণী সংরক্ষণে।

সৌদি আরবের ঐতিহাসিক দিরিয়াহ এখন বিশ্ব শিল্পের কেন্দ্রবিন্দু! পাবলো পিকাসো থেকে অ্যান্ডি ওয়ারহোল—কিংবদন্তি সব শিল্পীদের ৬০টিরও বেশি মাস্টারপিস নিয়ে শুরু হয়েছে সোথেবাইয়ের বিশেষ নিলাম প্রদর্শনী অরিজিনস ২। এবারের মূল আকর্ষণ পিকাসোর শেষ জীবনের এক দুর্লভ চিত্রকর্ম।

২৩ জানুয়ারি সরস্বতী পূজা। প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। পুরান ঢাকার শাঁখারীবাজারে শিল্পীরা সারা বছরই সরস্বতীসহ নানা প্রতিমা তৈরি করে থাকেন।

রোমান হলিডে দিয়ে ইতিহাস গড়া অড্রে হেপবার্ন আজও অনন্য কিংবদন্তি। অভিনয়, ফ্যাশন এবং মানবিক কাজ—তিন ক্ষেত্রেই ছিল তার অসামান্য প্রভাব। মৃত্যুর পরও হলিউড ও মানবতার ইতিহাসে তিনি অমলিন।

রোমান হলিডে’ (১৯৫৩)-র মাধ্যমেই তিনি প্রথম অভিনেত্রী হিসেবে একই সাথে অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটা (BAFTA) জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়াও আরও ৫ বার তিনি অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শিল্পীসত্তা ও ব্যক্তিগত জীবনের নানা স্মারক উঠে এসেছে নিউ ইয়র্কের ক্রিস্টি’স নিলামে। নিজের আঁকা তৈলচিত্র থেকে শুরু করে নির্বাচনী স্মারক ও দৈনন্দিন ব্যবহার্য জিনিস-সবই জায়গা পেয়েছে এই সংগ্রহে।

পুরান ঢাকার পুরনো জেলখানার পাশে বসে স্টেনসিল কারিগরেরা। স্টেনসিল দিয়ে মসৃণ তলে ছবি, নকশা ও লেখা ছাপা হয়—প্রধানত দেয়ালে। ডিজিটাল দুনিয়ায় এসবের চল এখন নেই বললেই চলে।

উত্তর-পূর্ব চীনের হারবিনে বরফ ভাস্কর্য প্রতিযোগিতায় তৈরি হয়েছে ভারতের তাজমহলের বরফ সংস্করণ। হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসবের অংশ হিসেবে বিশ্বের নানা দেশের শিল্পীরা প্রদর্শন করছেন অনন্য সব শিল্পকর্ম। এই উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও হাজারো পর্যটকের আগমন ঘটেছে শীতল এই শহরে।

লেবাননের রামহালা গ্রামে এক শিল্পীর হাতে যুদ্ধের সরঞ্জাম ও ধ্বংসস্তূপ পরিণত হয়েছে মনোমুগ্ধকর শিল্পকর্মে। তার সেই শিল্পকর্মের সংগ্রহশালা এখন দেশটির জাতীয় জাদুঘরের তালিকায় জায়গা করে নিয়েছে।