
গত বুধবার রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে হঠাৎ ৬ নবজাতক মারা যায়। যাদের বয়স এক থেকে তিন দিনের মধ্যে। শিশুর স্বজনদের অভিযোগ ছিল, এসির গ্যাস লিকেজ হয়ে শিশুরা মারা গেছে। তবে সেই ওয়ার্ড থেকে আলামত সংগ্রহ করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ একাধিক সংস্থার বিশেষ দল এসির গ্যা

তবে কি আমাদের বাংলাদেশ ‘শিশুহত্যার দেশ’ হিসেবেই পরিচিতি পাবে বিশ্বে? আমরা কি এতটা নিষ্ঠুর পরিচয়কেই গলার হার বানাতে চাই? এত এত উন্নয়নের বুলির পাশে সেটি কি মানাবে? মনে রাখা জরুরি, এ দায় কিন্তু চাপবে এই দেশ, দেশ চালানো সরকার এবং দেশে থাকা জনতার ঘাড়েই!

একটি প্রতিশ্রুতি, একদল শিশু আর এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে পার্লামেন্টে পারফর্ম করলো সংখ্যালঘু রোমা সম্প্রদায়ের শিশুরা। তাদের সুরে আবেগাপ্লুত হয়ে পড়েছিল পুরো সংসদ।

উপস্থিত দর্শকেরা জানান, এই পথনাটক কেবল বিনোদন নয়, বরং বর্তমান সমাজের এক নির্মম আয়না, যা প্রতিটি নাগরিককে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাগিদ দেয়।

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু কী কারণে মারা গেছে তা এখনও জানা যায়নি। শিশুর স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে। তবে সরেজমিনে ওয়ার্ড পরিদর্শন করে দেখা গেছে ভিন্ন চিত্র।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সোমবার সন্ধ্যায় বাউনিয়াবাঁধ বস্তির একাংশ আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অন্তত দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ‘সরি ডে’র ইতিহাস মনে করিয়ে দেয় কীভাবে বিংশ শতাব্দীতে রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে আদিবাসী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে এক নিখোঁজ প্রজন্ম তৈরি করা হয়েছিল। অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক ট্রমার প্রেক্ষাপটটি মূলত বর্তমান সময়ে রোহিঙ্গা গণহত্যা এবং বাংলাদেশের বম সম্প্রদায়ের মতো...

একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভূত হওয়ার মতো যথেষ্ট জায়গা এখন রয়েছে। এমনকি যদি সেটি একটি তেলাপোকার রূপ ধারণ করে বা পোশাকে সেজেও আসে।

এ ঘটনায় গত বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় গত বুধবার গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানান এই ঘাতক।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।

রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আজ রোববার দাখিল করা হতে পারে। পুলিশ জানিয়েছে, এ মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিশু-কিশোররা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে শিশু হত্যা, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় শৈশব নিশ্চিত করার দাবি জানানো হয়।

রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফুল হুদা রুবেল (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান জানান, লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

নারী ও শিশুরা এখন ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নারী ও শিশু অধিকার সুরক্ষায় কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

হাম ও হামের উপসর্গে দেশে এখন পর্যন্ত ৫১২ শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে মারা গেছে ১৩ শিশু।

বাংলাদেশে সম্প্রতি শিশুদের ওপর ঘটে যাওয়া নৃশংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, কন্যা ও শিশু সন্তানদের ধর্ষণ এবং হত্যার মতো জঘন্য অপরাধগুলো ঘটেছে এমন সব স্থানে, যেখানে তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল।
শিশু রামিসা ধ*র্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ভিডিও: মাহিন আরাফাত
শিশু রামিসাকে ধ*র্ষণ ও হ*ত্যার প্রতিবাদে ২১ মে (২০২৬) রাজধানীর একাধিক স্থানে মানববন্ধনের আয়োজন করা হয়। ভিডিও: তুহিন কান্তি দাস ও মাহিন আরাফাত

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট ১৮০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮০ জন ভুক্তভোগী ১৮ বছরের নিচে এবং অন্তত ৫৬ জনের বয়স ১২ বছরেরও কম। ২০২৪ সালে ধর্ষণের শিকার হয়েছিল ৪০১ নারী ও শিশু, যার মধ্যে ১৬৪ জন ছিল শিশু।