
ব্রাজিলের রেসিফে শহরে ঐতিহ্যবাহী গালো দা মাদ্রুগাদা উৎসবে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল মোরগের ভাস্কর্যের নিচে সংগীত, নাচ ও বর্ণিল শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। এ বছর উৎসবের মূল বার্তা ছিল পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীবাশ্ম জ্বালানির বিরোধিতা।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে বার্ষিক বৌদ্ধ শোভাযাত্রা। সাজানো হাতি, নৃত্যশিল্পী ও ঢাকিদের পরিবেশনায় মুখর শহরের রাজপথ।

লন্ডনে অনুষ্ঠিত হলো রঙিন ক্রিসমাস ডগ প্যারেড- উদ্ধারকৃত কুকুরদের নতুন জীবনের গল্প তুলে ধরতে। উৎসবের সাজে সজ্জিত কুকুর আর তাদের মালিকরা অংশ নিলেন দাতব্য এই শোভাযাত্রায় , যার লক্ষ্য উদ্ধারকৃত কুকুরদের নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া।

স্টুডেন্ট ডে উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় মাদুরো যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে ভেনেজুয়েলার শিক্ষার্থীদের ঐক্যের ডাক দেন, যুদ্ধবিরোধী অবস্থান জোরদারের আহ্বান জানান। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।