
কাজী নজরুল ইসলামের ‘মন্দির ও মসজিদ’ প্রবন্ধটি প্রথম ছাপা হয় ‘গণবাণী’ পত্রিকায়, ১৯২৬ সালের অক্টোবরে। পরে এটি কবির ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধ সংকলনে অন্তর্ভুক্ত হয়।

১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।

কাজী নজরুল ইসলাম কি শুধুই একজন মুসলিম কবি? নজরুলের ধর্মবোধটি আসলে কেমন ছিল? আর যারা তাকে নিয়ে রাজনীতির ছকটি কষে, তাদের নিয়ে তার মনোভাবই বা কী ছিল? নজরুলকে কেন্দ্র করে ’৪৭-এর রাজনীতির নবায়ন করার চেষ্টা কি হচ্ছে?

অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অনুবাদক জি এইচ হাবীব। তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বসাহিত্যের অনবদ্য সব রচনা অনুবাদের পাশাপাশি সাহিত্যতত্ত্ব, ইতিহাস ও দর্শনের নানা শাখার সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা জানায়।

সলিল ছাড়াও সুকান্তর কবিতাকে গানে রূপ দিয়েছেন আরও কয়েকজন সুরকার। কিন্তু সলিল হেমন্তের সহযোগিতায় সুকান্তর গানকে যে উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন, তা আর কেউ পারেননি। সলিল ও হেমন্ত পারলেন কেন? সম্ভবত আর কেউ গণমানুষের কবি সুকান্ত এবং তার সৃষ্টিকে তাদের মতো করে এত গভীরভাবে অনুধাবন করতে পারেননি বলে।

১৯৪২ সালের ১৭ এপ্রিল বন্ধু অরুণাচল বসুকে লেখা কবি সুকান্ত ভট্টাচার্যের চিঠি।

সাদত হাসান মান্টো সারা জীবন বিষণ্নতার সাথে লড়াই করে গেছেন। এই লড়াই আরও তীব্র করেছিল দারিদ্র্য ও মদ। তবে কি মানসিক যন্ত্রণাই মান্টোকে তুমুল সৃজনশীল করে তুলেছিল? গবেষকেরা বলছেন এমন এক বাস্তবতার কথা যাতে মান্টো যেন ধরা দেয় নতুন করে! চলুন ঘুরে আসা যাক মান্টোর মনের গভীরে।

মান্টো ১৯৪৭ সালের দেশভাগের সময়কার দাঙ্গার নৃশংসতায় গভীরভাবে ভেঙে পড়েছিলেন। সেটাই অবিকল যেন তুলে ধরেছিলেন সাহিত্যে। তাই তিনি নিজেই বলেছিলেন: “আপনারা যদি এই সময়ের কথা জানতে চান, তবে আমার গল্প পড়ুন। যদি সেগুলো সহ্য করতে না পারেন, তবে বুঝবেন এই সময়টাই অসহ্য।”

কিযী তাহ্নিন পেশায় উন্নয়নকর্মী, নেশায় লেখক। বলা হয়ে থাকে, গল্প তার কাছে আতশকাচ, যার নিচে রেখে তিনি জীবনকে দেখেন। তার প্রকাশিত গল্পগ্রন্থ হলো, ইচ্ছের মানচিত্র, আছে এবং নাই, বুধ গ্রহে চাঁদ উঠেছে, ও দেড় নম্বরি ও মসলার কৌটা। চনর্কি তার প্রথম উপন্যাস।

রিডার্স ব্লক মূলত তৈরি হয় ‘কী করা উচিত’ আর ‘কী করা সম্ভব’—এই দুইয়ের মধ্যকার দ্বন্দ্ব থেকে। আপনি হয়তো মনে করছেন বড় কোনো কালজয়ী সাহিত্য পড়া আপনার উচিত, কিন্তু আপনার মন তা গ্রহণ করার মতো অবস্থায় নেই।

অন্তর্বর্তী সরকারের সময় ৭১ দিন কারান্তরীণ ছিলেন এই প্রকাশক, কেন? তাকে চা খাওয়ার কথা বলে তুলে নিয়ে যাওয়া হয় রাতে অন্ধকারে। চরচার সঙ্গে আলাপে সেই অভিজ্ঞতার কথা জানালেন চারুলিপি প্রকাশনের প্রকাশক হুমায়ূন কবীর

ঈদুল ফিতর উপলক্ষে চরচায় সিনেমানামার বিশেষ পডকাস্ট। অনেকের মতে, বাংলাদেশের বিনোদন জগৎকে পুনরুজ্জীবিত করেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। এই নতুন প্ল্যাটফর্মে সৃজনশীলতার মাধ্যমে যারা দাপিয়ে বেড়াচ্ছেন তাদেরই একজন চিত্রনাট্যকার ও কথাসাহিত্যিক সিদ্দিক আহমেদ। তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই পডকাস্ট।

এ বছরের ১৪ মার্চ বিশ্বখ্যাত পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের ১৪৭তম জন্মদিন। বিজ্ঞানী হয়েও শিল্পসাহিত্যের প্রতি ছিল তার ভীষণ আগ্রহ, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক। তার তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কথা হতো, শিল্পসাহিত্য ছাড়াও তাদের আলোচনার বিষয় ছিল সত্য, সৌন্দর্য ও ঈশ্বরের অস্তিত্ব।

এবারের বইমেলা কেমন হচ্ছে? লেখকের কাজ কী? জনপ্রিয়তা পেতে গেলে কি লেখার মানের সঙ্গে কমপ্রোমাইজ করতে হয়? এমন আরো প্রশ্ন নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের মুখোমুখি চরচা।

সোমেন চন্দ। বাংলা সাহিত্যের তিন উদীয়মান তরুণ সাহিত্যিকের একজন। সুকান্ত কবি হিসেবে, সোমেনচন্দ আধুনিক কথাশিল্পের স্থপতি হিসেবে এবং খান মোহাম্মদ ফারাবী উভয়কে ধারণ করে বাংলা সাহিত্যে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এই তিন সাহিত্যিকের কেউই ২২ বছরও বাঁচতে পারেননি। অর্থাৎ ২২ বছরের পূর্বে, ২১-এর ঘরে

কথাশিল্পী শংকরের প্রথম উপন্যাস ‘কত অজানারে’। ১৯৬২ সালে বের হয় তার দ্বিতীয় উপন্যাস ‘চৌরঙ্গী’। তারপর ৬০ বছরে এই ধ্রুপদী উপন্যাসের ১২৫টি সংস্করণ বেরিয়েছে। বাংলাসাহিত্যের এমন জনপ্রিয় উপন্যাস খুব বেশি নেই। বইটি ইংরেজি ছাড়াও ফরাসি, স্প্যানিশ, রুশ, জাপানি ও চীনা ভাষায় অনুবাদ হয়েছে।

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ—একজন আলেম, বিপ্লবী ও দূরদর্শী চিন্তাবিদ। শিক্ষাকে জাতি গঠনের মূল হাতিয়ার ভেবে তিনি গড়ে তোলেন ভারতের উচ্চশিক্ষার কাঠামো। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও সাহিত্য আকাদেমি।

দাপ্তরিক নাম মণিশংকর মুখোপাধ্যায় হলেও তিনি পরিচিত ছিলেন ‘শংকর’ নামে।

১৯১৪ থেকে ১৯২১–দীর্ঘ সাত বছরের নিরলস প্রচেষ্টায় জেমস জয়েস গড়ে তুলেছিলেন প্রায় ৮০০ পৃষ্ঠার এক বিশাল সাহিত্যকীর্তি। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল কলেবরের উপন্যাসের পটভূমি জুড়ে আছে মাত্র একটি দিনের গল্প–১৯০৪ সালের ১৬ জুন।

দুর্বোধ্য হয়েও ‘ইউলিসিস’ আধুনিক সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী উপন্যাস। মাত্র এক দিনের গল্পে জয়েস গড়ে তুলেছেন ডাবলিনের চিরন্তন প্রতিচ্ছবি। শত বছর পেরিয়েও এই উপন্যাস বিশ্বসাহিত্যে এক বিস্ময়।