স্বপন বশাক ওই প্রতিষ্ঠানে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। কিন্তু মালিকের অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় ২০১৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৭ হাজার ৫৫ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। বর্তমান বাজারদরে যার মূল্য প্রায় ৯৪
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হতে পারে।
অনুমোদনহীন ভবনটিতে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা আয় করে এবং তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এসআই আরও বলেন, “আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি।
এভাবে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে ধাপে ধাপে মোট ২১ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা আত্মসাৎ করা হয়। পরে আরও বড় শেয়ার বরাদ্দের কথা বলে অতিরিক্ত টাকা দাবি করলে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং মোহাম্মদপুর থানায় মামলা করেন।
সিআইডি জানায়, হেলালের অস্ত্র বিক্রির লাইসেন্সটি ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা ছিল। এরপর লাইসেন্স নবায়ন না করেই তিনি অস্ত্রটি কেনেন। ওই অস্ত্রটি কীভাবে হত্যাকাণ্ডে জড়িতদের হাতে পৌঁছায়, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতে রিমান্ড আবেদন করেন।
সর্বমোট ১৩ লাখ ৭৫ হাজার ৫১৫ টাকা আত্মসাৎ করে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করেন এবং পরবর্তীতে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়।
এ ঘটনায় গত বছরের ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়।
তদন্তে বলা হয়েছে, অবহেলা, অসাবধানতা ও বেপরোয়া কর্মকাণ্ডের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে বহু মানুষের মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগী খিলক্ষেত থানায় গত ১৬ জানুয়ারি একটি মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, একই কৌশলে প্রতারক চক্র অন্য এক ভুক্তভোগীর কাছ থেকেও ৭২ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছে।
সিআইডি জানায়, ঘটনার শুরু ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে। একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী নারীকে মেসেজ পাঠিয়ে তার এবং তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি হিসেবে রাসেল, শামীমা, ই-ভ্যালি.কম লিমিটেড এবং অজ্ঞাতনামা সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।
অনলাইনে প্রতারণার মাধ্যমে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) গ্রুপের বাংলাদেশ থেকে পাচার করা প্রায় ৩৬ লাখ ২২ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা।
পুলিশের বিশেষ শাখা (এসবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান পদে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে, মিরপুর এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে এসি মোহাম্মদপুর জোন(ট্রাফিক) এবং এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালী জোনে পদায়ন করা হয়েছে।
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহের জন্য একাধিক সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্তের মান বাড়ানোর জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে ঢেলে সাজানোর কথা জানান পুলিশ প্রধান৷ বিষয়টি নিয়ে বলেন, “ আমরা সিআইডিকে আরও আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বাড়াতে চাই। মামলার তদন্তকাজ দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ”
জিজ্ঞাসাবাদের সব তথ্য বাংলাদেশ পাবে কিনা, জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, ”আমরা টাইম টু টাইম আপডেট রাখছি এবং সেখানে রিমান্ডে কী তথ্য মিলছে, সবই আমরা জানতে পারব। আমাদের চেষ্টা হলো, দ্রুত তাদের দেশে ফেরানো।”
১৯৩১ সালে এলাহাবাদের আলফ্রেড পার্কে ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন চন্দ্রশেখর আজাদ। দীর্ঘদিন ধরে তার মৃত্যুকে আত্মাহুতি হিসেবে দেখা হলেও সাম্প্রতিক সিআইডি নথি নতুন সন্দেহ উসকে দিয়েছে। এই নথিতে আঙুল উঠেছে তার সাবেক সহযোগী ও পরবর্তীকালের প্রখ্যাত সাহিত্যিক যশপাল সিং-এর দিকে।
চক্রের মূলহোতা ফারদিন আহমেদ অবৈধভাবে অর্জিত টাকা বিভিন্ন শোরুম থেকে ব্যাংক লেনদেনের মাধ্যমে গাড়ি কিনে তা দ্রুত কম দামে বিক্রি করে দিতেন । এভাবে কাগজে-কলমে ব্যবসায়িক লোকসান দেখিয়ে তিনি অবৈধ অর্থ বৈধ করার চেষ্টা করতেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।