
ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেয়, তখন সেটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা কঠিন হয়ে পড়ে। প্রশ্ন ওঠে, এটি কি সত্যিই নিরাপত্তার প্রয়োজনে, নাকি রাজনৈতিক বার্তা?

বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকায় পশ্চিমবঙ্গ নিয়ে একটা বাড়তি আগ্রহ রয়েছে বাংলাদেশিদের মধ্যে। বিশেষ করে সেখানকার রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের দিকেই নজর থাকে সীমান্তের এপারের বাসিন্দাদের। এবার বিজেপি ক্ষমতায় আসার পর সেই আগ্রহ আরও বেড়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া-বিবাদ করে চলার পক্ষপাতী নই, আমরা সুসম্পর্ক চাই। কিন্তু যখন আমাদের সীমান্তে আমাদের নিরপরাধ নাগরিকদের গুলি করে হত্যা করা হয়, তখন তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”

ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ২৪০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে বেড়া দেওয়া হয়েছে। এর মধ্যে দূর্গম ভূখণ্ডসহ প্রায় ৮৫০ কিলোমিটার এলাকা এখনও উন্মুক্ত রয়েছে।

এইচআরএসএস-এর ২০২৬ সালের এপ্রিল মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, মব জাস্টিস এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সংবেদনশীল চিত্র ফুটে উঠেছে।

আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক প্রচারের অভিযোগ উঠেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে।

ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’র কৌশল ও লিয়াজোঁ প্রধান রথীন বর্মন আল জাজিরাকে বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তের নদীমাতৃক এলাকাগুলোতে কুমির ওই অঞ্চলের আদি বা স্থানীয় কোনো প্রাণী নয়।”

মানবাধিকার কর্মীরা বলছেন, ভারত সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের অভিবাসীদের সাথে গুলিয়ে ফেলে তাদের ওপর অন্যায় আচরণ করার অজুহাত হিসেবে একে ব্যবহার করছে।

ভারতের সীমান্ত ব্যবস্থাপনা কৌশল শিগগিরই একটি অপ্রচলিত, এমনকি বিতর্কিত ও আত্মঘাতী মোড় নিতে পারে। অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তের নদীমাতৃক এলাকাগুলোতে বিষধর সাপ এবং কুমির ছাড়ার একটি পরিকল্পনা নিয়ে কর্মকর্তারা চিন্তাভাবনা করছেন।

উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশে আজ মঙ্গলবার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে সংঘটিত হয়।

লেবাননের সীমান্তবর্তী মিসগাভ অঞ্চলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর ইসরায়েলি বাহিনী দাবি করে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।

গত কয়েক দিন ধরে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ডুরান্ড লাইনের দুই পাশে যেভাবে ভারী গোলন্দাজ বাহিনীর গর্জন শোনা যাচ্ছে, তাতে স্পষ্ট যে, পুরনো ক্ষতে আবারও নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে।

পাকিস্তান ও তালেবানের মধ্যে বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষের পর সরাসরি যুদ্ধের ডাক দিয়েছে পাকিস্তান। কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন কেবলই কাগজের দলিল। সামরিক শক্তি বনাম গেরিলা অভিজ্ঞতা—এই সংঘাত কি ছড়িয়ে দেবে আঞ্চলিক অস্থিতিশীলতা?

ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির প্রধান আলী শাথ এই সীমান্ত খোলাকে ‘বেঁচে থাকার পথ এবং সুযোগের প্রতীক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তে, সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। নাফ নদীর ওপার থেকে ছোড়া গুলি ও ল্যান্ডমাইন বিস্ফোরণে শিশুসহ দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন সশস্ত্র সদস্যদে

মণিপুর সংকটকে অন্য দাঙ্গা থেকে আলাদা করে তুলেছে এর দীর্ঘস্থায়ী বিভাজন। প্রায় তিন বছর পরও রাজ্যটি কার্যত জাতিগত রেখায় বিভক্ত। মেইতেইরা রাজধানী ইম্ফল ও আশপাশের এলাকায় সীমাবদ্ধ, আর কুকিরা বসবাস করছে পাহাড়ি অঞ্চলে।

আটকদের মধ্যে মানবপাচার মামলায় আগে গ্রেপ্তার রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাস (৩০) আছেন। পুলিশ জানায়, তাকে গত ২২ ডিসেম্বর মানবপাচার মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেয়ে আবারও তিনি ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী পালাতে না পারে, সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে বিজিবিকে কৌশলী হতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে ভারতে অবৈধ পথে পালিয়ে যেতে সহায়তা করে ফিলিপ নামের এক ব্যক্তি। সিবিউন ও সঞ্জয় ফিলিপের নেতৃত্বে কার্য পরিচালনা করে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওসমান শরিফ হাদির ওপর হামলাকারীরা কি সীমান্ত দিয়ে পালিয়ে গেছে? এ বিষয়ে ১৫ ডিসেম্বর (২০২৫) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিজিবি ময়মনসিংহ। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন, “মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে। এরই মধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় মানব পাচারকারী ফিলিপ নামে এক ব্যক্তিকে বেশি সন্দেহ করা হচ্ছে।”