
লিটন ও শেষ দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। জবাবে পাকিস্তান করেছে বিনা উইকেটে ২১ রান। এখনো তারা পিছিয়ে ২৫৭ রানে।

শান্ত অবশ্য সেঞ্চুরি মিস করেননি। তবে নব্বই থেকে একশতে পা রাখার পথে ক্লান্তি ধরে যায় তাকে। ফলে তিন অঙ্কের ঘরে যাওয়ার পরই বিদায় নেন ১০৫ রানে।

গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় আমিনুলের বোর্ড কমিটি। বিসিবি নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় এনএসসি। সেদিনই তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে।

সব মিলিয়ে দেশের ক্রিকেট এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে, এমনটা অতীতে কখনো হয়নি বলে মনে করেন অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের আপাতত কোনো রাস্তাও দেখা যাচ্ছে না বা বিসিবি সেই রাস্তা খুঁজে বের করতে পারছে না।