
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বিরকে (৪৪) গুলি করে হত্যার ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ১১ জানুয়ারি (২০২৬) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান (ডিবি) প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম।

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বিরকে হত্যার জন্য ১৫ লাখ টাকায় চুক্তি হয়েছিল? তাহলে পুলিশ কেন প্রকাশ্যে কিছু বলছে না? মোসাব্বির হত্যার সঙ্গে কারা জড়িত? মোসাব্বির হত্যার আদেশদাতা ‘বড়ভাই’ আসলে কে? চাঞ্চল্যকর মোসাব্বির হত্যা নিয়ে শুনুন চরচার বিশেষ

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ব্যবসাকেন্দ্রিক ও রাজনৈতিক কারণগুলোও আমরা খতিয়ে দেখছি।”