
হকারদের পুনর্বাসনের লক্ষ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মাধ্যমে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বৈধতা দেওয়াসহ বসার স্থান নির্ধারণ করা হবে। ৩০ এপ্রিল (২০২৬) বিকেলে ডিএসসিসির নগর ভবন মিলনায়তনে প্রথম ধাপে ১০০ হকারকে এই ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এসব হকারদের জন্য সরকার বিকল্প জায়গার ব্যবস্থা করবে এবং নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র প্রদান করা হবে।

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীর নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতা-কর্মীরা।

৯ এপ্রিল (২০২৬) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। ভিডিও: হাসান জোবায়েদ সজিব