
জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

পারমাণবিক অ/স্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের বর্তমান অবস্থান থেকে কখনোই সরবে না উত্তর কোরিয়া। অর্থনৈতিক সুবিধার বিনিময়ে পারমাণবিক অ/স্ত্র কমানোর প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে যেকোনো অপচেষ্টায় কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কড়া জবাব দিয়েছে ইরান।

আজ বিশ্ব পানি দিবস, এবারের প্রতিপাদ্য ‘পানি ও জেন্ডার’, যার মূল লক্ষ্য পানিসংকটে নারী ও শিশুদের দুর্দশা তুলে ধরা। বাংলাদেশের উপকূল ও পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানির অভাবে নারীদের প্রজননস্বাস্থ্য চরম হুমকির মুখে, বাড়ছে জরায়ু সংক্রমণের মতো ভয়াবহ ব্যাধি।

ইরানের পক্ষ থেকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সৌদি আরব। খবর দ্য গার্ডিয়ানের।

কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ইরান ফের হামলা চালায়, তবে দেশটির পুরো ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্র ‘বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর 'বিধ্বংসী আক্রমণের’ হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানে চলমান সহিংসতার বিরুদ্ধে বার্সেলোনায় প্রবাসী ইরানিরা বিক্ষোভ করেছেন। পারমাণবিক আলোচনা ও সামরিক হুমকিতে উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই গভীর হচ্ছে।

গোপালগঞ্জের মানুষের মুখে এক, মনে আরেক কেন? আওয়ামী লীগ ছাড়া ভোটে গোপালগঞ্জের মানুষ কী করবে? ভোট দিতে তারা যাবে কী? বিএনপি জামায়াতে ইসলামী উভয়েই তাদের কাছে টানার চেষ্টা করছে। আছে হুমকি, মামলা থেকে রেহাই দেওয়ার প্রলোভনও। শেষ পর্যন্ত গোপালগঞ্জের মানুষ ভোট দেবে কি? দিলে কাকে দেবে?

কিউবার কাছে তেল বিক্রি করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপীয় মিত্রদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগে রোববার ছাত্রদলের নেতাকর্মীরা দিনভর ইসির সামনে অবস্থান নেন। পরদিনও অবস্থান চালানোর ঘোষণা দিয়ে রাতে এলাকা ছাড়েন তারা।

প্রতিদিন সকালে নতুন নতুন হুমকির কথা শুনে ঘুম থেকে উঠলে সমাধান নিয়ে ভাবা সহজ নয়। আর সেই হুমকি যদি আসে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্টের থেকে, তাহলে বিষয়টি আরও গুরুতর।

ইরানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ চলছে, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট দিচ্ছে সামরিক হামলার হুমকি। কিন্তু হুমকি দিলেও তা নিয়ে কোন পদক্ষেপ নেওয়ার লক্ষণই দেখা যাচ্ছে না মার্কিন সামরিক বাহিনীতে। কিন্তু কেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের মন্তব্য ক্ষুব্ধ করে তুলেছে ক্রিকেটারদের। এম নাজমুল ইসলাম নামের সেই পরিচালকের পদত্যাগও দাবি করেছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নাজমুল পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছে তারা।

ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠিন পদক্ষেপ’ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রস্তুতি যাচাই করতেই এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে কলম্বিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প জানান যে, তেলসমৃদ্ধ দেশটির শাসনব্যবস্থা তদারকি করার ইচ্ছা ওয়াশিংটনের রয়েছে। মার্কিন এই সামরিক অভিযান ডেনমার্কের মনে নতুন করে শঙ্কা জাগিয়েছে যে, ডেনিশ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকেও হয়তো একই পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

নিরাপত্তা আশঙ্কার কারণে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার পর শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় একাডেমিক কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী জাহিদ।

ঘোস্টপেয়ারিং (GhostPairing) নামে নতুন এক ভয়ংকর সাইবার হামলার হুমকিতে রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আরও আতঙ্কের খবর হলো, এর মাধ্যমে পাসওয়ার্ড, ওটিপি বা অ্যাকাউন্টের তথ্য ছাড়াই হ্যাকাররা ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট রিয়েল-টাইমে পড়তে পারে!

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই আহ্বান বাংলাদেশের জন্য কল্পনা করাও ভুল বলে মন্তব্য করেন তিনি।