একাত্তর, একাত্তরের ইতিহাস, একাত্তরের শহীদ, একাত্তরের যোদ্ধা ও যুদ্ধ–সবই এখন বড্ড বেশি একা! একাকীত্ব একাত্তরের আগেও ছিল। রাজনৈতিক, ব্যক্তিগত ও গোষ্ঠী বা দলগত সংকীর্ণতা, স্বার্থ বা বয়ানের মোড়কে অতীতেও একা ছিল একাত্তর। তবে এতটা জাপ্টে হয়তো ধরেনি কখনো, এতটা আক্রান্তও হয়তো হয়নি।