
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।
চরচা ডেস্ক

দেশের নারী-নেতৃত্বাধীন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক আয়োজন করেছে দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’। আজ বুধবার ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং নারী উদ্যোক্তারা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
২০২১ সাল থেকে শুরু হওয়া ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর মাধ্যমে এ পর্যন্ত ৫শর বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ সম্পর্কে উদ্যোক্তাদের পেশাদার ধারণা দেওয়া। ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রোগ্রামটি পরিচালিত হয়।
সামিটে ইমপ্যাক্ট রিভিউ সেশন, নেটওয়ার্কিং এবং প্যানেল ডিসকাশন এবং নারী উদ্যোক্তা উন্নয়ন ও ভবিষ্যৎ স্কেল-আপ পরিকল্পনা নিয়ে কৌশলগত মতবিনিময় অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন,“উদ্যোক্তা ১০১ হলো শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের অংশীদারিত্বের একটি আদর্শ উদাহরণ। আমরা এই প্রোগ্রামটির উন্নয়নে আরও কাজ করব, যাতে সারাদেশে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের কাছেও এর সুবিধা পৌঁছে যায়।”
অনুষ্ঠানে অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির প্রত্যয় নিয়ে সম্মেলনটি শেষ হয়।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।