
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।
চরচা ডেস্ক

অভিবাসনকে ঘিরে যেমন রয়েছে সাফল্যের গল্প, তেমনি আছে অন্ধকার বাস্তবতাও। মানবপাচার, দালালের প্রতারণা, ঝুঁকিপূর্ণ যাত্রা আর স্বপ্নভঙ্গের নানা কাহিনী— এই দুই বাস্তবতাকেই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে দেশে শুরু হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই উদ্যোগ বাস্তবায়ন করছে। আয়োজকদের প্রত্যাশা, এই চলচ্চিত্র উৎসব তরুণদের সৃজনশীলতার পাশাপাশি অভিবাসনের বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।
আয়োজকদের মতে, অভিবাসনের ঝুঁকিপূর্ণ দিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা, বিদেশে প্রতারণার শিকার হওয়া, মানসিক ট্রমা কিংবা পরিবারের ওপর প্রভাব—এসব বিষয় চলচ্চিত্রে উঠে আসতে পারে।
এই উৎসবে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে অভিবাসনকেন্দ্রিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে। ফিকশন, অ্যানিমেশন বা ডকুমেন্টারি— যেকোনো ধারায় নির্মিত চলচ্চিত্র জমা দেওয়া যাবে। মোবাইল ফোনসহ সহজলভ্য যেকোনো ডিভাইস ব্যবহার করেই অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যাতে নতুন নির্মাতারাও সহজে যুক্ত হতে পারেন। চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে ১ এপ্রিল থেকে, যা চলবে ২৫ মে পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে তাদের নির্মিত চলচ্চিত্র জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য জানা যাবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘দেশে-প্রবাসে’ ফেসবুক পেজে।
উৎসব উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য প্রতি শনিবার অনলাইন কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব কর্মশালায় গল্প নির্মাণ ও কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত চলচ্চিত্রগুলো নিয়ে জুনের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করা হবে মূল উৎসব। এতে প্রদর্শনীর পাশাপাশি থাকবে প্যানেল আলোচনা, নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকেরা জানিয়েছেন, নির্বাচিত চলচ্চিত্রগুলো টেলিভিশন ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচারের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিযোগিতায় সেরা তিন নির্মাতাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ক্যামেরা ও লেন্স, দ্বিতীয় পুরস্কার গো-প্রো ক্রিয়েটিভ কিট এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি গো-প্রো ক্যামেরা। এছাড়া নির্বাচিত অংশগ্রহণকারীদের দেওয়া হবে ক্রেস্ট ও সনদ।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।