
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

পাকিস্তান সিরিজ শেষ না হতেই ফের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগে ঈদুল আজহার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি রাউন্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার ঢাকার ছয়টি ভেন্যুতে মাঠে নামবে ১২টি দল।
চলতি মৌসুমের ৫০ ওভারের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দেখা গেছে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, লড়াই এবং দর্শকদের আগ্রহ। জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেওয়ায় লিগে বাড়ছে আকর্ষণ।
সপ্তম রাউন্ডে ইউল্যাবে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক। বিকেএসপি-৪ এ মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ।
এছাড়া বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। বিকেএসপি-৩ এ বসুন্ধরা স্ট্রাইকার্সের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে বসুন্ধরা মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ঢাকা লেপার্ডস।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।