
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

দেশের অটোমোবাইল খাতে আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে ১৯তম ঢাকা মোটর শো-তে অংশ নিচ্ছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল-০২, স্টল বি-৪-এ তাদের প্যাভিলিয়ন প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের মোটর শো-তে টয়োটা তুলে ধরছে তাদের অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তি, যা জ্বালানি সাশ্রয়, কম নির্গমন এবং উন্নত ড্রাইভিং অভিজ্ঞতার সমন্বয় ঘটায়। পাশাপাশি শক্তিশালী এসইউভি, সেডান ও বাণিজ্যিক গাড়ির সমৃদ্ধ সংগ্রহও প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীতে রয়েছে করোলা ক্রস, র্যাভ ৪, ইয়ারিস ক্রস, ভেলোজ, রাশ এবং ইয়ারিস সেডানসহ টয়োটার জনপ্রিয় মডেলগুলো। এসব গাড়িতে পারফরম্যান্স, আরাম ও আধুনিক প্রযুক্তির সমন্বয় দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
মোটর শো চলাকালে দর্শনার্থীরা টয়োটার বিশেষজ্ঞদের কাছ থেকে হাইব্রিড প্রযুক্তি, গাড়ির বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।